আজ শুরু ২০২৫ আষাঢ় আমাবস্যার তিথি, কতক্ষণ থাকবে? অম্বুবাচী নিবৃত্তি কখন?রইল সময়

আজ পড়েছে আষাঢ় অমাবস্যা ২০২৫র তিথি। ব্রহ্ম মুহূর্ত সহ গুরুত্বপূর্ণ তিথি দেখে নিন।

Published on: Jun 24, 2025 5:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হিন্দুশাস্ত্রমতে প্রতিটি আমাবস্যাই বেশ তাৎপর্যপূর্ণ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে অনেকেই করে থাকেন পূণ্যস্নান। মনে করা হয়, আষাঢ় মাসের অমাবস্যার দিনে যে কাজ করা হয়, তাতে পিতৃপুরুষের আশীর্বাদ থাকে। যদি পিতৃকূলকে প্রসন্ন করতে অনেকেই এই আষাঢ় আমাবস্যায় বিশেষ কিছু পুজো অর্চনা করে থাকেন। এই অমাবস্যা তিথি আজ মঙ্গলবার পড়েছে। দেখা যাক, তা কতক্ষণ চলবে। সঙ্গে জেনে নেওয়া যাক, বৈদিক পঞ্জিকা অনুসারে কখন নিবৃত্তি হবে অমাবস্যা তিথির।

শুরু হয়েছে আষাঢ় অমাবস্যা।  (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
শুরু হয়েছে আষাঢ় অমাবস্যা। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

আষাঢ় অমাবস্যার তিথি:-

আজ মঙ্গলবার আষাঢ় অমাবস্যা শুরু হয়েছে। আজ ২৪ জুন ২০২৫ , মঙ্গলবার ভোর ৬ টা ৫৯ মিনিট থেকে পড়ে গিয়েছে অমাবস্যা তিথি। আর সেই তিথি শেষ হবে ২৫ জুন। তবে ২৫ জুনই পালন করা হবে আষাঢ় মাসের অমাবস্যা তিথি। ২৫ জুন অর্থাৎবুধবার দুপুর ৪ টেতে। শেষ হবে তিথি।

আষাঢ় অমাবস্যা ২০২৫ ব্রহ্ম মুহূর্তের তিথি:-

আষাঢ় অমাবস্যা ২০২৫ সালে ব্রহ্ম মুহূর্তের তিথি পড়বে, ২৫ জুন ভোর ৪ টে ০৫ মিনিট থেকে। আর তা শেষ হবে ভোর ৪ টে ৪৫ মিনিটে। বিজয় মুহূর্ত দুপুর ২ টে ৪৩ মিনিট থেকে শুরু হবে। আর তা ৩ টে ৩৯ মিনিটে শেষ হবে। গোধূলী মুহূর্ত সন্ধ্যা ০৭ টা ২১ মিনিটে শুরু হবে, আর তা শেষ হবে ৭ টা ৪২ মিনিটে।

( যুদ্ধের মাঝে ইজরায়েল থেকে জর্ডান..রুদ্ধশ্বাস উদ্ধার পর্ব! দেশে ফিরলেন ১৬১ ভারতীয়)

(ট্রুডো সরতেই খলিস্তান ইস্যুতে পাল্টাচ্ছে কানাডার নীতি? ‘কনিষ্ক বম্বিং’ নিয়ে কার্নি বললেন…)

অম্বুবাচী ২০২৫:-

এদিকে, ২৫ তারিখ বুধবারই নিবৃত্তি হচ্ছে অম্বুবাচী পর্বের। উল্লেখ্য, রবিবার ২২ জুন থেকে পড়েছে অম্বুবাচী। এই অনুষ্ঠান ৩ দিন ধরে হয়। বুধবার ২৫ জুন তার নিবৃত্তি হবে। শাস্ত্রমতে, অম্বুবাচীর এই ৩ দিনের মধ্যে কোনও শুভ কাজ করা হয়না। কৃষিকাজের ক্ষেত্রেও হলকর্ষণ করা হয় না। শাস্ত্রমতে মনে করা হয় এই সময় ঋতুমতী হন ধরিত্রী। তাই খোড়া হয় না মাটি। বিশুদ্ধ পঞ্জিকা মতে, বুধবার ১০ আষাঢ়, ২৫ জুন, সন্ধ্যা ৬টা ১০ মিনিট গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার ১০ আষাঢ়, ২৫ জুন রাত ৩টে ১৯ মিনিট ১৭ সেকেন্ড গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)