গঙ্গা দশহরা ২০২৫র তিথি আজ রাত থেকে পড়ছে, কতক্ষণ থাকবে? রইল লাকি রাশির লিস্ট
২০২৫ সালের গঙ্গা দশহরার তিথি দেখে নিন।
জ্যৈষ্ঠ মাসে জলকে কেন্দ্র করে একাধিক রীতি পালিত হয় হিন্দুশাস্ত্র অনুসারে। তারই মধ্যে অন্যতম হল গঙ্গা দশহরা। ২০২৫ সালের গঙ্গা দশহরা কবে পড়ছে, তার তিথি এই উৎসব ঘিরে কৌতূহলের কেন্দ্রে রয়েছে। গঙ্গা দশহরার তিথি ২০২৫ সালে আজ অর্থাৎ বুধবার রাত থেকে পড়ছে। কতদিন তিথি থাকবে, তা দেখে নিন।

এবারের গঙ্গা দশহরার তিথিতে শুক্র, রাহু, কেতুর অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। এরফলে বহু রাশিতে শুভ সময় আসতে চলেছে। গঙ্গা দশহরা থেকে কোন কোন রাশি শুভ সময়ের যোগের মুখ দেখতে পাবেন, তা দেখার আগে, দেখে নিন ২০২৫ সালের গঙ্গা দশহরার তিথি।
গঙ্গা দশহরার তিথি:-
গঙ্গা দশহরার তিথি ৪ জুন রাত ১১ টা ৫৪ মিনিট থেকে শুরু হচ্ছে। এই সময় থেকেই জ্যৈষ্ঠ মাসের শুল্ক পক্ষের দশমী তিথি পড়ছে। 'দশমী' তিথি নাম থেকেই এই তিথির নাম, ‘দশহরা’। উদয়া তিথিকে নজরে রেখে ৫ জুন পালিত হবে গঙ্গা দশহরা। গঙ্গা দশহরা সকাল ৯ টা ১৪ মিনিটে থাকবে সিদ্ধি যোগ। এই তিথি শেষ হবে ৬ জুন, রাত ২ টো ১৫ মিনিটে (মধ্যরাত পার করে)। দেখা যাক, এই গঙ্গা দশহরার তিথি থেকে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
গঙ্গাদশহরার লাকি রাশি:-
কন্যা
ঝামেলা ঝঞ্ঝাট এবার কমে যাবে। বাকি থাকা কাজ এবার সম্পন্ন হবে। যা বাকি থাকা কাজ এবার তা সম্পন্ন হবে। কেরিয়ারে উন্নতি হবে। শত্রুদের ওপর জয় পাবেন। আপনার কেরিয়ারে হবে তুমুল উন্নতি। পুরনো ঋণ চোকাতে আপনি হাতে পাবেন টাকা। স্বাস্থ্যে উন্নতি হবে। কাজে যে বাধা রয়েছে তা সরে যাবে।
( ISIর ডিজি পদ থেকে ছাঁটাই হতেই তৎকালীন পাক PMর স্ত্রীকে নিশানা করেন মুনির! স্বীকারোক্তি পাকিস্তানের জেলবন্দি নেতার)
মিথুন
মিথুন রাশির জন্য উচ্চশিক্ষা আর বুদ্ধিমত্তার দিক থেকে সময় ভালো কাটবে। এই সময় আপনি নানান দিক থেকে কাজে সাহসি হবেন। চাকরি পরিবর্তনের কথা হয়তো ভাববেন। নিজের লক্ষ্যে স্থির থাকবেন। রাহু, আপনার বুদ্ধিমত্তাকে আরও বাড়িয়ে দেবে।
মেষ
মেষ রাশির জন্য গঙ্গা দশহরা খুবই লাকি। অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। পুরনো কোনও ঋণ থেকে পাবেন ভালো লাভ। এই সময়কাল আপনার জন্য ইতিবাচক দিক নিয়ে আসবে। আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন। কজের জায়গায় সমস্যা কেটে যেতে পারে।(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)












