জুন মাসেই বৃষ সহ বহু রাশির ভাগ্যে সোনার চমক! আসছে গজকেশরী যোগ, কবে শুরু ভালো সময়?

আসছে গজকেশরী যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। লাকি কারা?

Published on: Jun 19, 2025 5:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হল গুরুত্বপূর্ণ গ্রহদের মধ্যে একটি। জ্ঞান, শিক্ষা, ধার্মিক কাজ, দান, পূণ্য বৃদ্ধির কারক হিসাবে মনে করা হয় বৃহস্পতিকে। আর দেবতাদের গুরু বৃহস্পতির অবস্থানে সামান্য বদলও জীবনে বেশ কিছুটা প্রভাব ফেলে দেয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে জুন মাসেই রয়েছে বৃহস্পতির অবস্থান বদল। এই বৃহস্পতিই তৈরি করতে চলেছেন গজকেশরী রাজযোগ।

আসছে গজকেশরী রাজ যোগ।
আসছে গজকেশরী রাজ যোগ।

বৃষ

গজকেশরী রাজযোগের নির্মাণের ফলে এই রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। পৈতৃক ব্যবসায় দারুণ লাভ হতে পারে। জীবনে নানান ধরনের খুশি, আনন্দ আসতে পারে। চাকরিরতদের জন্য এই সময়কাল খুব ভালো যেতে চলেছে। কোথাও আটকে থাকা টাকা হাতে আসতে পারে। ধর্ম, কর্মে আপনার বেশি সময় অতিবাহিত হতে পারে। মান সম্মান বাড়তে পারে।

( শ্রীনগর-কাটরা বন্দে ভারতে চড়ে বৈষ্ণোদেবী যাত্রা ফারুক আবদুল্লাহর, বললেন, 'মাতা নে বুলায়া হ্যায়')

( ‘PoK দখলের সুযোগ ছিল…’,পারদ চড়ালেন মমতা, পুলওয়ামা হানা নিয়েও বললেন…)

মিথুন

শিক্ষাক্ষেত্রে মনের মতো লাভ পেতে পারেন এই সময়। সন্তানের তরফে কোনও ভালো খবর পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা এই সময় কোনও সুখবর পেতে পারেন। সমাজের বড়সড় কোনও প্রসিদ্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সামাজিক দিক থেকে উন্নতি হতে পারে। ধার্মিক কাজে অংশ নিতে পারেন। ধন সম্পত্তি সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা থেকে মুক্তি পেতে পারেন। সেই রোগ আপাতত ঠিক হতে পারে। বৈবাহিক জীবন আগের থেকে ভালো হতে পারে।

তুলা

এই রাশির জাতক জাতিকার জীবনে অনুকূল প্রভাব ফেলবে গজকেশরী যোগ। এই রাশির জাতক জাতিকার জীবনে আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। বহুদিন ধরে চলা পরিশ্রমের ফল এবার পাবেন। সন্তানের সুখ এবার পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। কাজে আসা বাধা দূর হবে।

গজকেশরী রাজযোগ কবে?

২৪ জুন রাত ১১ টা ৪৫ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। সেখানে আগে থেকেই বসে রয়েছেন বৃহস্পতি। আর কোনও না কোনও গ্রহে নজর দিচ্ছেন তিনি। ২৪ জুন থেকে ২৭ জুন মিথুনে থাকবেন বৃহস্পতি। তারফলে দুই গ্রহের মধ্যে যুতি তৈরি হবে। তার জেরে তৈরি হবে গজকেশরী রাজযোগ।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)