তিস্তা সেতুতে বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কা, নিচে পড়লেন আরোহী, মৃত ৩
মৃত যুবকের নাম বাপ্পা বর্মন, বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরে। পুলিশের প্রাথমিক অনুমান, ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনার মুহূর্তেই তিনি সেতুর উপর থেকে নিচে পড়ে যান।
শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন তিস্তা সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, রাত প্রায় ১১টার সময় সেতুর উপর দিয়ে বাইকে তিনজন এগোচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসে একটি পিকআপ ভ্যান। দেখা যায় চোখের পলকে দুই যান একেবারে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বাইকে থাকা তিনজন ছিটকে পড়েন।
তিস্তা সেতুতে বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কা, নিচে পড়লেন আরোহী, মৃত ৩
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুই আরোহীকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কিন্তু তৃতীয় একজনের সন্ধান মিলছিল না। অন্ধকার রাত জুড়ে শুরু হয় খোঁজাখুঁজি। নদীর দুই পাশ, সেতুর নিচে সব জায়গায় পুলিশ ও স্থানীয়রা খুঁজতে থাকেন নিখোঁজ আরোহীকে। অবশেষে শনিবার সকালে তিস্তা সেতুর নিচে নদী থেকে উদ্ধার হয় তাঁর দেহ। মৃত যুবকের নাম বাপ্পা বর্মন, বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরে। পুলিশের প্রাথমিক অনুমান, ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনার মুহূর্তেই তিনি সেতুর উপর থেকে নিচে পড়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয়রা জানান, সেতুর ওই অংশে রাতের দিকে গাড়ির গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রায়ই। পুলিশ পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, পিকআপ ভ্যানের গতি কতটা ছিল, বাইকের দিক থেকে কোনও ত্রুটি ছিল কি না সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে।
News/Bengal/তিস্তা সেতুতে বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কা, নিচে পড়লেন আরোহী, মৃত ৩