বাংলাদেশ থেকে এসে ভারতীয় বৃদ্ধকে বাবা সাজিয়ে নথি করানোর অভিযোগ!

হিঙ্গলগঞ্জে অভিযোগ উঠল, এক বাংলাদেশি নাকি ভারতে এসে প্রতিবেশী বৃদ্ধকে বাবা সাজিয়ে আধার কার্ড থেকে ভোটার কার্ড করিয়েছেন। অভিযুক্তের নাম মোশারফ হোসেন গাজি। এদিকে তাঁর বাবা হলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের বাসিন্দা মোন্তাজ গাজি।

Published on: Dec 08, 2025 11:35 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসআইআর আবহে বহু বাংলাদেশি অবৈধবাসী ভারত ছেড়ে নিজ দেশে ফিরেছেন সীমান্ত দিয়ে। তবে এর মাঝেও অভিযোগ উঠছে, বহু বাংলাদেশি এখনও ভারতেই আছেন ভুয়ো নথির জোরে। এরই মাঝে এবার হিঙ্গলগঞ্জে অভিযোগ উঠল, এক বাংলাদেশি নাকি ভারতে এসে প্রতিবেশী বৃদ্ধকে বাবা সাজিয়ে আধার কার্ড থেকে ভোটার কার্ড করিয়েছেন। অভিযুক্তের নাম মোশারফ হোসেন গাজি। এদিকে তাঁর বাবা হলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের বাসিন্দা মোন্তাজ গাজি।

হিঙ্গলগঞ্জে অভিযোগ উঠল, এক বাংলাদেশি নাকি ভারতে এসে প্রতিবেশী বৃদ্ধকে বাবা সাজিয়ে আধার কার্ড থেকে ভোটার কার্ড করিয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
হিঙ্গলগঞ্জে অভিযোগ উঠল, এক বাংলাদেশি নাকি ভারতে এসে প্রতিবেশী বৃদ্ধকে বাবা সাজিয়ে আধার কার্ড থেকে ভোটার কার্ড করিয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)

অভিযোগ, মোশারফ আদতে বাংলাদেশি। মোন্তাজ তাঁর আসল বাবা ন। এদিকে মোশারফ নাকি স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসা করেন। এই আবহে মোন্তাজের পরিবার এই নিয়ে কোনও বাক্য ব্যয় করেনি সংবাদমাধ্যমের সামনে। যদিও মোশারফের স্ত্রী সাজদা বিবি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, মোন্তাজই মোশারফের বাবা। মোশারফ পেশায় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। সঙ্গে রাজনৈতিক ভাবেও নাকি সক্রিয় তিনি।

রিপোর্টে দাবি করা হয়েছে যে মোন্তাজের পরিবারকে শাসানোর অভিযোগ রয়েছে মোশারফের বিরুদ্ধে। এই আবহে মোন্তাদের এক পুত্রবধূ নাকি সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, তাঁর স্বামীর আট ভাই। কিন্তু মোশারফ তাঁদের কেউ হয় না। এমনকী নাম প্রকাশে অনিচ্ছুক সেই মহিলাই নাকি দাবি করেন, মোশারফ আদতে বাংলাদেশি নাগরিক। তবে সেই মহিলার শ্বশুরকে নিজের বাবা বানিয়ে কীভাবে মোশারফ ভারতীয় নথি করিয়েছেন, সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি মোন্তাজের পুত্রবধূর।

তবে মোশারফের স্ত্রী সাজদার আবার বক্তব্য, 'মোন্তাজ গাজি আমার স্বামীর বাবা। বিয়ের পরে আমি গরিব ঘরের মেয়ে বলে শ্বশুর মেনে নেননি। তাই এমন বলছেন।' এদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের বক্তব্য, 'এসআইআর তো নির্বাচন কমিশনের ব্যাপার। তাছাড়া বাংলাদেশ থেকে কেউ এলে, তা সীমান্তরক্ষী বাহিনীর দেখার কথা। এখানে আমাদের কোনও হাত নেই।'