Amit Shah on SIR: 'দেশবাসী ভোট দেয় না, বিদেশিদের ভোট হারানোর ভয়ে SIR-র বিরোধিতা', মমতাকেও তোপ শাহর

ভিনদেশি ভোটারদের কি ভারতের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার অধিকার আছে? কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার অধিকার রয়েছে? বুধবার লোকসভায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) আলোচনা-পর্বে এমনই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Published on: Dec 10, 2025 5:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভিনদেশি ভোটারদের কি ভারতের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার অধিকার আছে? কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার অধিকার রয়েছে? বুধবার লোকসভায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) আলোচনা-পর্বে এমনই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেন, 'এসআইআর আর কিছু নয়, এটা স্রেফ ভোটার তালিকার সংশোধন। আমি মেনে নিচ্ছি যে এটার কারণে কয়েকটি রাজনৈতিক দলের ঘা লাগবে। ওই দলগুলির প্রতি একদিক থেকে আমার সহানুভূতিও আছে। কারণ দেশের ভোটাররা তো ভোট দেন না। কয়েকটি ভোট বিদেশিরা দিয়ে দিতেন, সেটাও চলে যাবে। কিন্তু ভারতীয় হিসেবে আমাদের ঠিক করতে হবে যে এই দেশের সাংসদদের নির্বাচনের ক্ষেত্রে, রাজ্যের বিধায়কদের নির্বাচনের জন্য বিদেশিদের ভোটাধিকার দেওয়া উচিত কি? আমাদের মতে, সেটা দেওয়া উচিত নয়।

লোকসভায় অমিত শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)
লোকসভায় অমিত শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শাহ। তিনি বলেন যে বিজেপিও নির্বাচনে হেরেছে। কিন্তু ভোটে হারলেই নির্বাচন কমিশনকে দোষারোপ করেনি। এখন মমতা, হেমন্ত সোরেন, এমকে স্টালিনরাও কমিশনের দিকে আঙুল তুলেছেন। আগে শুধু কংগ্রেস সেই কাজটা করত। কিন্তু বন্ধুত্বের ছোঁয়া লেগে গিয়েছে ইন্ডিয়া জোটের দলগুলিতেও।

আরও পড়ুন: WB 7th Pay Commission: '৩১ ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে', ভোটের আগে চাপে রাজ্য সরকার

তারইমধ্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপরে চটে যান শাহ। বুধবার লোকসভায় শাহ অভিযোগ করেছেন যে বিরোধীরা এসআইআর নিয়ে মিথ্যা প্রচার করছে। এর পাশাপাশি বিরোধী নেতা রাহুলের অতীতে করা অভিযোগের জবাব দিয়েছেন। কংগ্রেস সাংসদ হরিয়ানায় ভোটচুরির অভিযোগও করেছিলেন। এই নিয়ে রাহুল ও শাহের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক হয়। রাহুল সংসদে দাঁড়িয়ে শাহকে সাংবাদিক বৈঠক করা নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহও বলেন, সংসদ এভাবে চলবে না। আমি যে ক্রমে কথা বলব তা আমি সিদ্ধান্ত নেব।

রাহুল বলেন, ‘গতকাল আমার প্রশ্ন ছিল, মুখ্য নির্বাচন কমিশনারকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এর পিছনের চিন্তাভাবনা আমাদের বলুন। আসুন আমার সংবাদ সম্মেলন নিয়ে বিতর্ক করা যাক। অমিত শাহজি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সাংবাদিক সম্মেলন নিয়ে বিতর্ক করুন।’ রাহুলের চ্যালেঞ্জ নিয়ে অসন্তোষ প্রকাশ করে শাহ বলেন, ‘আমি এটি পরিষ্কার করতে চাই যে আমি ৩০ বছর ধরে বিধানসভা এবং সংসদে নির্বাচিত হয়েছি। সংসদীয় ব্যবস্থা নিয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।’