Bangladeshi in SIR Draft List: বাংলাদেশি হওয়ায় হারিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের পদ, সেই লাভলি খাতুনের নাম SIR খসড়া তালিকায়

বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকের নামই রয়েছে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায়। লাভলির আসল নাম নাসিয়া শেখ। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন।

Published on: Dec 16, 2025 2:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়। সেই বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকের নামই রয়েছে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায়। লাভলির আসল নাম নাসিয়া শেখ। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। বাবার নাম বদলে ফেলেন। এরপর ২০১৫ সালে তাঁর ভারতীয় ভোটার কার্ড ইস্যু করা হয়েছিল। আর তারপরে ২০১৮ সালে তাঁর বার্থ সার্টিফিকেট বেরিয়েছিল। এই আবহে লাভলির নাম কীভাবে এল খসড়া তালিকায়?

মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়।
মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়।

অভিযোগ, বিএলও-কে চাপ দিয়ে লাভলি এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন। এই আবহে খসড়া তালিকায় লাভলি খাতুনের নাম আছে। এদিকে লাভলির বুথে ৩৪ জনের নাম বাদ পড়েছে খসড়া তালিকায়। এই বিতর্কের আবহে কমিশন বলছে, খসড়া ভোটার তালিকায় নাম থাকা মানেই চূড়ান্ত তালিকায় নাম থাকবে, এমনও নয়। ফর্মে অসঙ্গতি লক্ষ্য করলেই হিয়ারিংয়ে ডাকা হতে পারে সংশ্লিষ্ট ভোটার। শুনানিতে ভোটারের নথি খতিয়ে দেখা হবে।

এসআইআর প্রক্রিয়ায় গোটা রাজ্যে বাদ পড়ছে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন। এদিকে অলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in, ফোনে ECINET অ্যাপে খসড়া ভোটার তালিকা দেখা যাবে। অ্যাপে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা।

এদিকে অফলাইনে খসড়া ভোটার তালিকা দেখতে গেলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে। রাজ্যের সব বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। এই আবহে যে বিএলও আপনার এলাকায় এনুমারেশন ফর্ম জমা নিয়ে গিয়েছিলেন, তাঁর থেকে জেনে নিতে পারবেন, খসড়া তালিকায় আপনার নাম আছে কি না। এদিকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিও ভোটার তালিকার খসড়ার সফট কপি পাবে। এই আবহে বিএলএ-দের থেকেও খসড়া তালিকা পাওয়া যেতে পারে।

এদিকে যদি খসড়া তালিকায় কোনও ভোটারের নাম না থাকে, তখন কী করতে হবে তাঁকে? নির্বাচন কমিশন জানিয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে ফর্ম ৬ পূরণ করতে হবে। সঙ্গে অ্যানেক্সার ৪ জমা করতে হবে। সেই ফর্ম অনলাইনে voters.eci.gov.in ওয়েবসাইট বা ফোনে ECINET অ্যাপের মাধ্যমে জমা করা যাবে। অথবা সংশ্লিষ্ট বিএলও-র কাছেও সেই ফর্ম জমা করা যাবে।