Bangladeshi Killed at Border: সীমান্তে ২৪ ঘণ্টার মধ্যে নিহত ২ বাংলাদেশি, পৃথক ঘটনায় দুই দেশে শুরু তদন্ত
গত বুধবার গভীর রাতে বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল মহম্মদ সবুজ হাসান। সেই সময় বিএসএফ গুলি চালালে প্রাণ হারায় সবুজ। মৃত যুবক বাংলাদেশের লালমণিরহাটের পাটগ্রামের বাসিন্দা ছিল। এদিকে বাংলাদেশের মৌলভীবাজারে সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সীমান্তে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু। এর মধ্যে একটি যুবককে বিএসএফ মেরেছে। অপর যুবকের মৃত্যু ঘিরে রয়েছে রহস্য। জানা গিয়েছে, কোচবিহারে মাথাভাঙায় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গুলি করে মারে বিএসএফ। রিপোর্ট অনুযায়ী, গত বুধবার গভীর রাতে বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল মহম্মদ সবুজ হাসান। সেই সময় বিএসএফ গুলি চালালে প্রাণ হারায় সবুজ। মৃত যুবক বাংলাদেশের লালমণিরহাটের পাটগ্রামের বাসিন্দা ছিল। এদিকে বাংলাদেশের মৌলভীবাজারে সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সীমান্তে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু। (Ajay Angurana)
রিপোর্ট অনুযায়ী, বুধবার গভীর রাতে সীমান্তের পিলার ৮৬৪ নম্বরের ৫ নম্বর সাবপিলারের কাছ দিয়ে ৮ থেকে ১০টি গরু পাচারের চেষ্টা চলছিল। সেই বাংলাদেশি গরু পাচারকারীরা ভারতীয় অংশের প্রায় ৩০ গজ ভিতরে ঢুকে পড়ে। বিএসএফের ১৫৬ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদের ধাওয়া করে। তখন বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারীরা। আত্মরক্ষার্থে পালটা জবাব দিতে হয় বিএসএফকেও। তাতেই সবুজের মৃত্যু হয়। পরে সবুজের দেহ পাঠানো হয় মর্গে। সেখান থেকে পুলিশের কাছে বাংলাদেশি যুবকের মৃতদেহ হস্তান্তর করা হয়। এদিকে পুলিশে অভিযোগও দায়ের করেছে বিএসএফ।
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় জানান, বিএসএফের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত বাংলাদেশি যুবকের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এদিকে এই ঘটনার পরে বাংলাদেশের শমসেরনগরে নিযুক্ত বিজিবির ৬১ ব্যাটালিয়নের টহল দল ঘটনাস্থলে গিয়েছিল। পরে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে ১৫ মিনিটের একটি পতাকা বৈঠক হয়েছিল।
এদিকে অভিযোগ, বাংলাদেশের মৌলভীবাজার থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা আরও এক যুবককে গুলি করে মারে বিএসএফ। মৃতের নাম সুখিরাম উরাং। তবে বিজিবির বক্তব্য, সুখিরামকে মারার বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। এই নিয়ে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। সীমান্তে ১৮৪৪-১৮৪৫ নম্বর খুঁটির মাঝে সুখিরামের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। এদিকে সুখিরামের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশি পুলিশ।
News/Bengal/Bangladeshi Killed At Border: সীমান্তে ২৪ ঘণ্টার মধ্যে নিহত ২ বাংলাদেশি, পৃথক ঘটনায় দুই দেশে শুরু তদন্ত