Bangladeshi nabbed in Indian Army Garrison: সেনা ছাউনিতে ধৃত বাংলাদেশি, ২০০২ সালের ভোটার তালিকাতেও আছে নাম!
ভারতের আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড আছে বাংলাদেশি নাগরিকের কাছে। এমনকী ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে। জনা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। ধৃতের নাম নন্দ মণ্ডল। এই ঘটনাটি ঘটে গত ৫ নভেম্বর।
সেনা ছাউনিতে কর্মরত ছিলেন এক বাংলাদেশি। ধরা পড়তেই সেই বাংলাদেশি ব্যক্তি মেনে নিলেন তিনি বহু বছর আগে ভারতে এসেছিলেন। তারপর এখানেই থেকে গিয়েছেন। ভারতের আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড আছে তাঁর কাছে। এমনকী ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে। জনা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। ধৃতের নাম নন্দ মণ্ডল। এই ঘটনাটি ঘটে গত ৫ নভেম্বর।
২০০২ সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে এই ধৃত বাংলাদেশির (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ির বাগডোগরার বেঙডুবি সেনা ছাউনিতে নির্মাণকাজ চলছে। এই আবহে শ্রমিকরা সেখানে যাচ্ছে। তাদের সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন এই নন্দ মণ্ডল। সেনা ছাউনিতে ঢোকার সময় সেই সুপারভাইজারের পরিচয়পত্র দেখতে চান এক সেনাকর্মী। সেই সময়ই নন্দ মণ্ডলের মোবাইলের কভারে থাকা একটি বাংলাদেশি পরিচয়পত্র চোখে পড়ে সেই সেনাকর্মীর। এরপরই ধরা হয় নন্দকে। জেরার মুখে নন্দ মেনে নেন, তিনি বাংলাদেশি নাগরিক। বিগত কয়েক দশক ধরেই তিনি ভারতে বসবাস করছেন। এই ঘটনার পরে বাংলাদেশের নাগরিক ওই ব্যক্তিকে বাগডোগরা থানার হাতে তুলে দেয় সেনা।
এদিকে পুলিশের পাশাপাশি সেনার গোয়েন্দা বিভাগও এই ঘটনায় তদন্তে নেমেছে। জানা গিয়েছে, নন্দ মণ্ডল জলপাইগুড়ির গড়ালবাড়ি ধাপগঞ্জ কলোনিতে থাকেন। আর বাংলাদেশে তাঁর বাড়ি ছিল মুন্সিগঞ্জের শ্রীনগরে। ১৯৯০ সালে নাকি নন্দ ভারতে এসেছিলেন। এদিকে কাজের সূত্রে নাকি গত ৫ নভেম্বর প্রথম ওই সেনা ছাউনিতে যান নন্দ। এদিকে জানা গিয়েছে, ভারতে বসবাস শুরু করার পরেও নাকি সেই ব্যক্তি বাংলাদেশে যাওয়া আসা করেছিলেন। তবে কোনও পাসপোর্ট তাঁর নেই। এই আবহে প্রতিবারই চোরাপথে তিনি বাংলাদেশে গিয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে। শেষবার ২০১৭ সালে নাকি নন্দ বাংলাদেশে গিয়েছিলেন। ৬ নভেম্বর নন্দকে শিলিগুড়ি আদালতের অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে পেশ করা হয়। তাঁকে আপাতত তিনদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে নন্দের স্ত্রী জলপাইগুড়িতেই থাকেন। তিনি ভারতের নাগরিক বলেই জানা গিয়েছে।
News/Bengal/Bangladeshi Nabbed In Indian Army Garrison: সেনা ছাউনিতে ধৃত বাংলাদেশি, ২০০২ সালের ভোটার তালিকাতেও আছে নাম!