Bus Accident in Rajarhat: ভয়াবহ দুর্ঘটনা রাজারহাটে, রেলিং ভেঙে খালে বাস, আহত বহু যাত্রী

আজ সকাল ৭টা ৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট-হাড়োয়া খালে পড়ে যায়। দুর্ঘটনার পরই যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন যাত্রী।

Published on: Nov 07, 2025 10:23 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজরহাটে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪০ জন যাত্রী। আহত যাত্রীদের দেগঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রাজারহাট থানার পুলিশ সদস্যরা। জানা গিয়েছে, বাসটি বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল।

রাজরহাটে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।
রাজরহাটে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।

এদিকে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়রা অবশ্য অভিযোগ করেন, রাস্তার বেহাল দশার জেরেই এই দুর্ঘটনা। এই আবহে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী আবার দাবি করেছে, বাসটি নাকি দ্রুত গতিতে ছোটাচ্ছিলেন চালক।

জানা গিয়েছে, আজ সকাল ৭টা ৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট-হাড়োয়া খালে পড়ে যায়। দুর্ঘটনার পরই যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন যাত্রী। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে দুর্ঘটনা এবং তারপর যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনা প্রসঙ্গে বাসের এক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, সামনে থাকা এক বাসকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যাত্রীদের সঙ্গে পুলিশ কথা বলছে। এদিকে বাসের চালক কোনওভাবে নেশাগ্রস্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

News/Bengal/Bus Accident In Rajarhat: ভয়াবহ দুর্ঘটনা রাজারহাটে, রেলিং ভেঙে খালে বাস, আহত বহু যাত্রী