SIR নিয়ে অভয়বার্তা, উদ্বাস্তু হিন্দুদের CAA-র মাধ্যমে নাগরিকত্বের আশ্বাস দিলীপের

তৃণমূলের দাবি, বিজেপি মানুষকে ভয় দেখিয়ে ক্যাম্পে নিয়ে যাচ্ছে এবং সুযোগে মোটা অঙ্কের টাকা তুলছে। তাঁদের অভিযোগ, আগে থেকেই এমনভাবে প্রচার করা হয়েছে যাতে উদ্বাস্তুরা আতঙ্কে ওই ক্যাম্পে ভিড় করেন, আর সেখানেই নথিপত্র যাচাইয়ের নাম করে টাকা নেওয়া হচ্ছে।

Published on: Nov 15, 2025 1:53 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ঝাড়গ্রামের ১৮ নম্বর ওয়ার্ডে ‘স্যার’এর এনিউমারেশন শিবিরে উপস্থিত হয়ে উদ্বাস্তু হিন্দুদের সরাসরি সিএএ- এর মাধ্যমে নাগরিকত্বের আশ্বাস দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার শিবিরে এসে কয়েকজন বাসিন্দা তাঁকে জানান, তাঁরা ২০০২ সালের পরে বাংলাদেশ থেকে ভারত আসেন। ভোটার তালিকায় নাম তুললেও ২০০২ সালের তালিকায় তাঁদের নাম নেই, ফলে এনিউমারেশন ফর্ম কীভাবে পূরণ করবেন, তা নিয়ে সন্দেহে ছিলেন তাঁরা। এরপরেই দিলীপ এই আশ্বাস দেন।

SIR নিয়ে অভয়বার্তা, উদ্বাস্তু হিন্দুদের CAA-র মাধ্যমে  নাগরিকত্বের আশ্বাস দিলীপের
SIR নিয়ে অভয়বার্তা, উদ্বাস্তু হিন্দুদের CAA-র মাধ্যমে নাগরিকত্বের আশ্বাস দিলীপের

আরও পড়ুন: দিলীপ ঘোষের অশ্লীল ভিডিয়ো ভাইরাল বিতর্কে মামলা দায়ের করল লালবাজার, শুরু তদন্ত

দিলীপ ঘোষ তাঁদের উদ্দেশে বলেন, কয়েক দিনের মধ্যেই এখানে সিএএ শিবির চালু হবে। যাঁরা শরণার্থী হিসেবে রয়েছেন, তাঁরা আবেদন করলেই নাগরিকত্ব দেওয়া হবে। তাঁর এই আশ্বাসে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ১৯৫৫ সালেও বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান)-এর বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭২টি পরিবার এই এলাকায় চলে এসেছিল।

এরই মাঝে উদ্বাস্তু নাগরিকত্বের সার্টিফিকেট পাইয়ে দেওয়ার নামে টাকা লুটের অভিযোগ উঠেছে বিজেপি-সমর্থিত হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ঐক্য মন্দিরের বিরুদ্ধে। অভিযোগ, বাসন্তীর বিভিন্ন এলাকায় চলা সিএএ–কেন্দ্রিক ক্যাম্পে ফর্ম পূরণ করে দেওয়ার বিনিময়ে কারও থেকে ১০০০, কারও থেকে ১২০০ টাকা নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী নাগরিকত্বের আবেদনে কোনও খরচ লাগার কথা নয়। এই অভিযোগ সামনে আসতেই সুন্দরবনজুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। তৃণমূলের দাবি, বিজেপি মানুষকে ভয় দেখিয়ে ক্যাম্পে নিয়ে যাচ্ছে এবং সুযোগে মোটা অঙ্কের টাকা তুলছে। তাঁদের অভিযোগ, আগে থেকেই এমনভাবে প্রচার করা হয়েছে যাতে উদ্বাস্তুরা আতঙ্কে ওই ক্যাম্পে ভিড় করেন, আর সেখানেই নথিপত্র যাচাইয়ের নাম করে টাকা নেওয়া হচ্ছে। স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল অভিযোগ করেন, এটি সম্পূর্ণ বেআইনি, বিজেপি মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে। তিনি জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন প্রশাসনের কাছে তুলে ধরবেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানাবেন।

অভিযোগ অস্বীকার না করলেও ক্যাম্পের আয়োজক সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ দাবি করছে, শিবির চালাতে খরচ হয়, আবেদনকারীদের নথি যাচাই ও ফর্ম পূরণ করতে সময় লাগে, তাই সামান্য অর্থ নেওয়া হয়েছে। পালবাড়ি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত বিকর্ণ নস্কর বলেন, যাঁরা কাজ করছেন তাঁদের খরচ জোগাতে শিবির পরিচালনার জন্য কিছু টাকা নেওয়া হয়েছে মাত্র।

News/Bengal/SIR নিয়ে অভয়বার্তা, উদ্বাস্তু হিন্দুদের CAA-র মাধ্যমে নাগরিকত্বের আশ্বাস দিলীপের