Election Commission's message to BLOs: সময়ের মধ্যে 'অনিচ্ছাকৃত ভুল' ঠিক করার জন্য বিএলও-দের বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, সময়ের মধ্যে ভুল শুধরে নিলে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তবে সমেয়র পরেও যদি কোনও বিএলও-র ভুল ধরা পড়ে, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
বিএলও-দের একাংশের বিরুদ্ধে 'ইচ্ছাকৃত ভাবে ভুল' করার অভিযোগ তুলেছে বিরোধী দল। বিএলও-দের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিশেষ করে মৃত্যুহীন বুথের প্রাথমিক সংখ্যা সামনে আসার পর বিএলও-দের বিরুদ্ধে আঙুল তুলেছিল বিজেপি। তবে এই কথাও সত্যি, অনেক বিএলও নিষ্ঠা সহ তাঁদের কাজ সম্পন্ন করেছেন সময়ের আগেই। তবে এত কাজের চাপে অনিচ্ছাকৃত ভাবে কোনও না কোনও ভুল তাঁদের তরফেও হয়ে থাকতে পারে। এহেন পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ায় অনিচ্ছাকৃত ভুল শুধরে নেওয়ার জন্য বিএলও-দের সময় দিল নির্বাচন কমিশন।
এসআইআর প্রক্রিয়ায় অনিচ্ছাকৃত ভুল শুধরে নেওয়ার জন্য বিএলও-দের সময় দিল নির্বাচন কমিশন। (HT_PRINT)
নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, সময়ের মধ্যে ভুল শুধরে নিলে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তবে সমেয়র পরেও যদি কোনও বিএলও-র ভুল ধরা পড়ে, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। এর আগে এনুমারেশন ফর্ম দেওয়া ও সংগ্রহের জন্য এক সপ্তাহ সময় বাড়িয়েছিল নির্বাচন কমিশন। বিএলও-দের একাংশ কাজের চাপের জন্য সময় বৃদ্ধির দাবি তুলেছিলেন। মাঝে বেশ কয়েকজন বিএলও-র মৃত্যু, আত্মহত্যা, অসুস্থ হয়ে পড়ার খবর সামনে এসেছিল। এহেন পরিস্থিতিতে, ৪ ডিসেম্বরের সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়। সেদিন পর্যন্ত ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ করার সময় পাবেন বিএলও-রা।
এই আবহে বিএলও-দের ১১ ডিসেম্বরের মধ্যেই এসআইআর-এ অনিচ্ছাকৃত ভুল শুধরে নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। যদি পরবর্তীতে কোনও বিএলও-র ভুল ধরা পড়ে, তাহলে তা ইচ্ছাকৃত ভুল কিংবা গাফিলতি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় রোল অবজার্ভাররা বহু বিএলও-কে ভুল শুধরে নেওয়ার জন্য বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তবে বিএলও-রা সেই কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। এই আবহে নির্বাচন কমিশনের তরফ থেকে সরাসরি বার্তা এল। এদিকে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার জন্য আরও পর্যবেক্ষক নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন। বাংলার জন্য নিযুক্ত পাঁচ জন পর্যবেক্ষক শীঘ্রই দায়িত্বগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
News/Bengal/Election Commission's Message To BLOs: সময়ের মধ্যে 'অনিচ্ছাকৃত ভুল' ঠিক করার জন্য বিএলও-দের বার্তা নির্বাচন কমিশনের