WB Winter Forecast till 18th December: শনি ও রবিতে বাংলার জেলায়-জেলায় কুয়াশা! সপ্তাহান্তে শীতের দাপট কিছুটা কমবে কি?

শুক্রবার যে বাংলার বিভিন্ন প্রান্তের পারদ কিছুটা নেমে গিয়েছিল, তা শনিবার সামান্য বাড়তে পারে। তবে খুব বেশি তাপমাত্রা বাড়বে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী সাতদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না।

Published on: Dec 12, 2025 10:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুক্রবার যে বাংলার বিভিন্ন প্রান্তের পারদ কিছুটা নেমে গিয়েছিল, তা শনিবার সামান্য বাড়তে পারে। তবে খুব বেশি তাপমাত্রা বাড়বে না। যেমন - শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। শনিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে ঠেকতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী সাতদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। ওই একটু-আধটু পরিবর্তন হবে সর্বনিম্ন তাপমাত্রার।

শুক্রবার যে বাংলার বিভিন্ন প্রান্তের পারদ কিছুটা নেমে গিয়েছিল, তা শনিবার সামান্য বাড়তে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
শুক্রবার যে বাংলার বিভিন্ন প্রান্তের পারদ কিছুটা নেমে গিয়েছিল, তা শনিবার সামান্য বাড়তে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

১) শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। পাহাড়ে আপাতত তুষারপাতেরও কোনওরকম পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। ক্রিসমাসের আশপাশে কিছুটা সম্ভাবনা আছে।

২) একইভাবে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না।

আরও পড়ুন: WB SIR Suspicious Details: ১৫ বছরেই বাবা, ৬ জনের পিতা একজনই- SIR করতেই সন্দেহের ‘খনির’ হদিশ! হবে সব যাচাই

পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কুয়াশা পড়বে?

১) শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কিছুটা কমে যাবে দৃশ্যমানতা।

আরও পড়ুন: Messi in Kolkata: মেসির জন্য সবকিছু- উত্তরবঙ্গ থেকে এলেন ২ তরুণ, লাল-হলুদ জার্সি পরে থাকছেন ফ্যান

২) শনিবার এবং রবিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তার জেরে দৃশ্যমানতা কমে যাবে।

আরও পড়ুন: Brigade chicken patties row: 'মমতার টার্গেট....', চিকেন প্যাটিসকাণ্ডে ৩ জনের জামিনের পরে শুভেন্দু, করলেন বরণ