WB Weather Forecast till 9th December: কুয়াশা পড়বে বাংলার জেলায়-জেলায়, বাড়বে ঠান্ডাও! কতটা শীত লাগবে? বৃষ্টি হবে এখন?
পশ্চিমবঙ্গে ঠান্ডার কামড় কিছুটা বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই দু'দিন জেলায়-জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
পশ্চিমবঙ্গে ঠান্ডার কামড় কিছুটা বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই দু'দিন জেলায়-জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। পরবর্তী তিনদিনে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আর আপাতত শুষ্ক থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সপ্তাহান্তে শীতের আমেজ কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। অন্যদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৭.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা হল ২৬.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম।

১) বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) একইভাবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
কবে এবং কোন জেলায় কুয়াশা পড়বে?
১) বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। তবে কিছুটা কমে যাবে দৃশ্যমানতা।
২) বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কোনও জেলায় ঘন কুয়াশা পড়বে না। কিছুটা দৃশ্যমানতা কমে যাবে। কিন্ত কোনওরকম সতর্কতা জারি করা হয়নি।












