Local Trains Cancelled in Howrah: ২ দিনে ২৯ লোকাল ট্রেন বাতিল হাওড়ায়! তারকেশ্বর লাইনে সবথেকে বেশি, রইল তালিকা

বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার মিলিয়ে হাওড়া ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার বাতিল থাকছে চারটি লোকাল ট্রেন। আর রবিবার বাকি ২৫টি লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল।

Published on: Dec 11, 2025 10:28 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার এবং রবিবার মিলিয়ে হাওড়া ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার বাতিল থাকছে চারটি লোকাল ট্রেন। আর রবিবার বাকি ২৫টি লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার হাওড়া ডিভিশনের শেওড়াফুলি সেকশনের শেওড়াফুলি-দিয়ারা স্টেশনের মধ্যে ব্রিজের রক্ষণাবেক্ষণ করা হবে। আর সেটার জন্য ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করতে হবে রেলকে। সেজন্য শনিবার এবং রবিবার মোট ২৯টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে হাওড়া ডিভিশনের শেওড়াফুলি সেকশনে। কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে, পুরো তালিকা দেখে নিন।

২ দিনে ২৯ লোকাল ট্রেন বাতিল হাওড়ায়! তারকেশ্বর লাইনে সবথেকে বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
২ দিনে ২৯ লোকাল ট্রেন বাতিল হাওড়ায়! তারকেশ্বর লাইনে সবথেকে বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

শনিবার কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) ৩৭৩৫২ তারকেশ্বর-হাওড়া লোকাল

২) ৩৭৩৫৫ তারকেশ্বর-হাওড়া লোকাল

৩) ৩৭৩৪৯ হাওড়া-তারকেশ্বর লোকাল

৪) ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল

রবিবার হাওড়া-তারকেশ্বর-হাওড়া শাখায় কোন কোন ট্রেন বাতিল?

১) 37312

২) 37314

৩) 37316

৪) 37318

৫) 37320

৬) 37322

৭) 37356

৮) 37358

৯) 37309

১০) 37311

১১) 37313

১২) 37315

১৩) 37317

১৪) 37353

১৫) 37355

আরও পড়ুন: WB Winter Forecast till 17th December: ১০ ডিগ্রির ঘরে বাংলার অনেক জেলার পারদ! কলকাতায় কাঁপুনি বাড়ল, তুষারপাত কবে হবে?

রবিবার কোন কোন শেওড়াফুলি-তারকেশ্বর-শেওড়াফুলি ট্রেন বাতিল হল?

১) 37412

২) 37416

3) 37411

4) 37415

আরও পড়ুন: ‘এটা বাংলা...,’ ব্রিগেডে প্যাটিস বিক্রতাদের গণপ্রহার, গীতাপাঠ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

রবিবার আর কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) 37372 গোঘাট-হাওড়া লোকাল।

২) 37360 আরামবাগ-হাওড়া লোকাল।

৩) 37308 হরিপাল-হাওড়া লোকাল।

৪) 37371 হাওড়া-গোঘাট লোকাল।

৫) 37359 হাওড়া-আরামবাগ লোকাল।

৬) 37307 হাওড়া-হরিপাল লোকাল।

৭) তাছাড়াও ৩৭৩৭৩ হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন আংশিকভাবে বাতিল থাকবে।

আরও পড়ুন: Vidyasagar Setu Latest: বিদ্যাসাগর সেতু ফের বন্ধ থাকতে চলেছে! কবে? কতক্ষণ? রইল তথ্য