Humayun Kabir's New Party Update: কিংমেকার হতে গড়বেন 'সেকুলার দল', শুভেন্দু-মমতার বিরুদ্ধে প্রার্থী দেবেন হুমায়ুন
হুমায়ুন কবির দাবি করলেন, তাঁর দল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন। সঙ্গে হুমায়ুনের চ্যালেঞ্জ, 'আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না।' তাঁর কথায়, 'কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না। নির্ণায়ক শক্তি হব আমরাই।'
কথা বলছেন এআইএমআইএম, আইএসএফ, সিপিএম, কংগ্রেসের সঙ্গে। এরই মাঝে আজ হুমায়ুন কবির দাবি করলেন, তাঁর দল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন। সঙ্গে হুমায়ুনের চ্যালেঞ্জ, 'আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না।' তাঁর কথায়, 'কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না। নির্ণায়ক শক্তি হব আমরাই।'
হুমায়ুন কবির দাবি করলেন, তাঁর দল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন।
হুমায়ুন বলেন, '২০২৬ এ তৃণমূল বা বিজেপি কেউই একক ভাবে সরকার গড়তে পারবে না। যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন হুমায়ুন কবীরের সাহায্য নিতে হবে । আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না।' উল্লেখ্য, হুমায়ুন দাব করেন, তাঁর দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। এদিকে হুমায়ুনের দাবি, তাঁর লক্ষ্য হবে ৯০টি আসন। এদিকে তিনি মুসলিমদের জন্য কাজ করার কথা বললেও দাবি করেছেন, সেকুলার দল গড়বেন তিনি।
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই তিনি নয়া দল গড়ার ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন। ২২ তারিখ তিনি নয়া দল নিয়ে ঘোষণা করবেন। সঙ্গে তিনি এও বলেছেন যে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএমের সঙ্গে তিনি জোট বাঁধবেন। তবে সম্প্রতি এআইএমআইএমের জাতীয় মুখপাত্র দাবি করেন, তারা হুমায়ুনের সঙ্গে জোট বাঁধবেন না। এই আবহে হুমায়ুন ফের দাবি করলেন, ওয়াইসি তাঁকে আশ্বাস দিয়েছেন যে তাঁর দল হুমায়ুনের সঙ্গে জোট বাঁধবে।
হুমায়ুন কবির বলেন, 'আমি ওয়াইসির সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে কথা দিয়েছেন যে তিনি হায়দরাবাদের ওয়াইসি আর আমি বাংলার ওয়াইসি। আমি ১০ ডিসেম্বর কলকাতা যাব এবং নিজের নতুন দলের কমিটি গঠনের কাজ করব। আমি আগামী ২২ ডিসেম্বর আমর পার্টি লঞ্চ করব। আমার পার্টি লঞ্চে ২ লাখ সমর্থক আসবেন। আমি যে নতুন দল গড়ব, তা মুসলিমদের ন্য কাজ করবে। আমি ১৩৫টি আসনে প্রার্থী দেব। আমি বাংলার সব থেকে বড় গেমচেঞ্জার হয়ে যাব। তৃণমূলের মুসলিম ভোট ব্যাঙ্ক শেষ হয়ে যাবে।'
News/Bengal/Humayun Kabir's New Party Update: কিংমেকার হতে গড়বেন 'সেকুলার দল', শুভেন্দু-মমতার বিরুদ্ধে প্রার্থী দেবেন হুমায়ুন