Islampur Clash: ঘুম থেকে তুলে ছররা গুলি ছোড়া হল, ইসলামপুরে গোষ্ঠী সংঘর্ষে নাবালিকার মৃত্যু
গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারান কৌসেরা বেগম নামের ছাত্রী, বয়স মাত্র ১২ বছর। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকায়। পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি। আর তাতেই প্রাণ হারালেন অষ্টম শ্রেণির এক ছাত্রী। জানা গিয়েছে, শনিবার রাতে বোমা ও গুলি ছুড়ে এলাকা দখলের চেষ্টা চালাচ্ছিল দুই গোষ্ঠী। সেই সময় গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারান কৌসেরা বেগম নামের ছাত্রী, বয়স মাত্র ১২ বছর। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকায়। পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। আজও সেখানে পরিস্থিতি থমথমে।
গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারান কৌসেরা বেগম নামের ছাত্রী, বয়স মাত্র ১২ বছর।
জানা গিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রফিক আলম ও নুর আলমের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছিল। মৃত কৌসেরা বেগম হল জাহির আলমের মেয়ে। সে রফিক আলমের ঘনিষ্ঠ। জানা গিয়েছে নুরের সমর্থকরা গতকাল জাহিরের বাড়িতে হামলা চালায়। সেই হামলাতেই প্রাণ হারায় কৌসেরা। জানা যায়, কৌসেরা খাতুন ছররা গুলিতে গুরুতর জখম হয়। অভিযোগ, নাবালিকাকে ঘুম থেকে তুলে ছররা গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এরপরই পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই আবহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে ৪ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে এই গোষ্ঠী সংঘর্ষের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তাঁর দাবি এটা জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় টহলদারি দিয়ে চলেছে। ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস জানান, তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এলাকায়।
News/Bengal/Islampur Clash: ঘুম থেকে তুলে ছররা গুলি ছোড়া হল, ইসলামপুরে গোষ্ঠী সংঘর্ষে নাবালিকার মৃত্যু