Kolkata Gulshan Colony Fire Latest Update: কলকাতার গুলশান কলোনির এক বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
আগুন নেভানোর চেষ্টা চলছে। বর্তমানে সেখানে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন রয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগুনটা লাগে প্লাস্টিকের এক গুদামে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
কলকাতার গুলশান কলোনির এক বহুতলে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে। বর্তমানে সেখানে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন রয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগুনটা লাগে প্লাস্টিকের এক গুদামে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিল্ডিং থেকে সকলকে বের করে আনা হয়েছে। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা সামনে আসেনি।
কলকাতার গুলশান কলোনির এক বহুতলে ভয়াবহ আগুন।
শুক্রবার সকাল ১০টা নাগাদ গুলশন কলোনির এক বহুতলে এক গুদামে আগুন লাগে। সেই গুদামের ওপর ফ্ল্যাট রয়েছে। গুদামে দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তড়িঘড়ি দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। তবে ২ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন লেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
এদিকে যে গুদামে আগুন লেগেছে, তার ওপরে থাকা ফ্ল্যাট থেকে আবাসিকদের নিরাপদে বের করে আনার কাজ করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আশেপাশের বিল্ডিং থেকেও বাসিন্দারা নেমে এসেছেন। এদিকে গুলশান কলোনির এলাকা ঘিঞ্জি হওয়ায় আতঙ্ক বাড়ছে আগুন ছড়িয়ে পড়ার। এই আবহে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুন নেভানো সম্ভব হলে তারপর কুলিং অফ প্রক্রিয়া চলবে। তারপর আগুন লাগার কারণ নিয়ে তদন্ত হবে। তবে প্রাথমিক ভাবে স্থানীয়রা অনুমান করছেন, গুদামে মজুত থাকা রাসায়নিক পদার্থ থেকে আগুন লাগতে পারে।
News/Bengal/Kolkata Gulshan Colony Fire Latest Update: কলকাতার গুলশান কলোনির এক বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন