Kolkata Indigo Flights Cancelled: ইন্ডিগো বিভ্রাটে কলকাতায় ৩ দিনে বাতিল ও দেরিতে উড়ল ৪০০-র বেশি উড়ান, শনিতেও উড়বে না…

আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঘরোয়া রুটে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর সমস্ত উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে। আজ, শুক্রবার সারা দেশজুড়ে ৬০০-রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Published on: Dec 05, 2025 1:09 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

৩ ডিসেম্বর থেকে শুক্রবার ৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা থেকে ইন্ডিগোর বাতিল এবং উড়তে দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই তিনদিনে কলকাতা থেকে ইন্ডিগোর ৩২০টি ফ্লাইট উড়তে দেরি করেছে এবং বাতিল হয়েছে ৯২টি উড়ান। এদিকে আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঘরোয়া রুটে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর সমস্ত উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে। আজ, শুক্রবার সারা দেশজুড়ে ৬০০-রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

৩ ডিসেম্বর থেকে শুক্রবার ৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা থেকে ইন্ডিগোর বাতিল এবং উড়তে দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে। (ANI Video Grab)
৩ ডিসেম্বর থেকে শুক্রবার ৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা থেকে ইন্ডিগোর বাতিল এবং উড়তে দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে। (ANI Video Grab)

এদিকে কলকাতা বিমানবন্দর থেকে শনিবার ছেড়ে যাওয়া বা অবতরণ করা ১০টি উড়ানও আগেভাগেই বাতিলের ঘোষণা করে দিয়েছে ইন্ডিগো। এর আগে বৃহস্পতিবার ইন্ডিগোর অন্তত ৮৫টি উড়ান দেরিতে ছাড়ে বা অবতরণ করেছে কলকাতায়। এর মধ্যে মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমদাবাদ, পাটনা ও গোয়া থেকে আসা ৩৬টি বিমান দেরিতে কলকাতায় পৌঁছেছিল। ৪৯টি উড়ান নির্ধারিত সময়ের পরে কলকাতা থেকে রওনা দেয়।

এদিকে উড়ান বিভ্রাটের জন্য ফের একবার যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো। তারা জানিয়েছে, ক্রু-সংকট, ডিউটির সময় নিয়ে নয়া বিধি এবং প্রযুক্তিগত ত্রুটির জেরেই ইন্ডিগোর এত সংখ্যক উড়ান বাতিল হচ্ছে। ১ নভেম্বর থেকে নতুন ডিউটির সময়ের নিয়ম চালু হয়েছিল। এরপর থেকেই ইন্ডিগোর বিমান বাতিলের হিড়িক শুরু হয়েছিল। তবে ডিসেম্বরে তা চরমে পৌঁছেছে। নভেম্বরে ইন্ডিগোর মোট ১২৩২টি উড়ান বাতিল হয়েছিল। এর মধ্যে ৭৫৫টি উড়ান বাতিল হয়েছিল ক্রু ঘাটতি এবং ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বিধি কার্যকর হওয়ার জেরে। উল্লেখ্য, দেশে দৈনিক ২২০০টি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। এই আবহে দেশের বৃহত্তম এয়ারলাইনের উড়ান বাতিলের জেড়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিমানবন্দরগুলিতে, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রোষের মুখে পড়ছেন উড়ান সংস্থার কর্মীরা।