Kolkata Metro Latest Update: চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে ভর্ৎসনার মুখে রাজ্য, নয়া তারিখ দিতে বলল হাইকোর্ট

চিংড়িঘাটায় মেট্রোর কাজে যে জট তৈরি হয়েছে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে হাইকোর্ট সওয়াল করা হয়, যে চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লকের কথা বলছে মেট্রো কর্তৃপক্ষ, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Updated on: Dec 08, 2025 9:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চিংড়িঘাটায় মেট্রোর কাজে যে জট তৈরি হয়েছে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে হাইকোর্ট সওয়াল করা হয়, যে চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লকের কথা বলছে মেট্রো কর্তৃপক্ষ, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ট্র্যাফিক ব্লক করা হয়, তাহলে সেখান দিয়ে অ্যাম্বুলান্সও যেতে পারবে না। সেই সওয়ালের প্রেক্ষিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, ওই মেট্রোর প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা চালু হয়ে গেলে আমজনতা লাভবান হবেন।

চিংড়িঘাটায় মেট্রোর কাজে যে জট তৈরি হয়েছে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। (ফাইল ছবি, সৌজন্যে Metro Railways)
চিংড়িঘাটায় মেট্রোর কাজে যে জট তৈরি হয়েছে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। (ফাইল ছবি, সৌজন্যে Metro Railways)

নয়া দিনক্ষণ দিতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের

সেইসঙ্গে রীতিমতো কড়া ভাষায় হাইকোর্ট প্রশ্ন করে, রাজ্য সরকারের তরফে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা বুঝতে এতদিন সময় লেগে গেল কেন? যখনই মেট্রোর কাজটা করা হোক কেন, তখনই এরকম ট্র্যাফিক ব্লক করতে হবে। যান চলাচল ব্যাহত হবে কিছুটা। কিন্তু সেজন্য এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে থাকবে কেন, তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। আর হাইকোর্ট এটাও জানিয়েছে যে রাজ্য সরকারকে নয়া দিনক্ষণ জানাতে হবে।

এমনিতে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর) কাজের জন্য পরপর দুটি সপ্তাহান্তে (১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর এবং ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর) চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লক থাকার কথা ছিল। কিন্তু ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে নিরাপত্তা এবং দিল্লি বিস্ফোরণের পরে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হওয়ায় দু'দফায় ট্র্যাফিক ব্লকের পরিবর্তে টানা ছ'দিন রাতে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ করে মেট্রোর কাজ করে নেওয়ার পক্ষে সওয়াল করেছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো চিংড়িঘাটা ক্রসিংয়ে প্রথম দফার ট্র্যাফিক ব্লক শুরু হওয়ার আগে কলকাতা পুলিশের তরফে অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডকে (আরভিএনএল) জানানো হয়েছিল যে এই সপ্তাহে হয়তো যান চলাচল নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া যাবে না। ইডেন টেস্টের জন্য বাড়তি পুলিশ মোতায়েন করতে হয়েছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার দলের সদস্যরাও বাইপাসের ধারে দুটি হোটেলে আছেন। তাঁরা হোটেল থেকে ইডেনে পৌঁছাবেন মা ফ্লাইওভার ধরে। সেইসঙ্গে দিল্লিতে জঙ্গি হামলার পরে শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হয়েছে। বেড়েছে নজরদারি।

সেই পরিস্থিতিতে দু'দফায় চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লকের পরিবর্তে একটানা ছ'দিন রাতে চিংড়িঘাটা ক্রসিংয়ে আরভিএনএলকে কাজ চালানোর প্রস্তাব দিয়েছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। যদিও শেষপর্যন্ত আরভিএনএল সেই প্রস্তাবে রাজি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এতদিন ঠিক ছিল, চিংড়িঘাটা ক্রসিংয়ে শেষ ৩৬৬ মিটারের যে ফাঁক রয়েছে, তার কাজ করা হবে নভেম্বর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের শেষে। ওই অংশ না জুড়লে বেলেঘাটা পেরিয়ে সল্টলেকের রাস্তা ধরতে পারবে না অরেঞ্জ লাইনের মেট্রো। যা আপাতত নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত চলছে।