Mamata Meeting on SIR Draft List: মমতার নিজের বুথে বাদ ১২৭ ভোটারের নাম, যাঁদের মধ্যে মৃত মাত্র ১৩, বৈঠক ডাকলেন CM
খসড়া ভোটার তালিকাতে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথেই নাম বাদ পড়েছে ১২৭ জনের নাম। এই ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। আর বাকি বাদ পড়া ভোটারদের খুঁজে পাওয়া যায়নি।
ভবানীপুরে যে ৪৫ হাজার ভোটারের নাম বাদ যাবে, তা আগে থেকেই জানা গিয়েছিল। আজ সেই দাবিতে শিলমোহর পড়ল। আর তা হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক ডাকেন। খসড়া ভোটার তালিকাতে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথেই নাম বাদ পড়েছে ১২৭ জনের নাম। এই ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। আর বাকি বাদ পড়া ভোটারদের খুঁজে পাওয়া যায়নি। তালিকা প্রকাশের পরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ।
খসড়া ভোটার তালিকাতে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। (Utpal Sarkar)
এদিকে এসআইআর প্রক্রিয়ায় গোটা রাজ্যে বাদ পড়ছে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন। এদিকে অলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in, ফোনে ECINET অ্যাপে খসড়া ভোটার তালিকা দেখা যাবে। অ্যাপে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা।
এদিকে অফলাইনে খসড়া ভোটার তালিকা দেখতে গেলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে। রাজ্যের সব বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। এই আবহে যে বিএলও আপনার এলাকায় এনুমারেশন ফর্ম জমা নিয়ে গিয়েছিলেন, তাঁর থেকে জেনে নিতে পারবেন, খসড়া তালিকায় আপনার নাম আছে কি না। এদিকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিও ভোটার তালিকার খসড়ার সফট কপি পাবে। এই আবহে বিএলএ-দের থেকেও খসড়া তালিকা পাওয়া যেতে পারে।
এদিকে যদি খসড়া তালিকায় কোনও ভোটারের নাম না থাকে, তখন কী করতে হবে তাঁকে? নির্বাচন কমিশন জানিয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে ফর্ম ৬ পূরণ করতে হবে। সঙ্গে অ্যানেক্সার ৪ জমা করতে হবে। সেই ফর্ম অনলাইনে voters.eci.gov.in ওয়েবসাইট বা ফোনে ECINET অ্যাপের মাধ্যমে জমা করা যাবে। অথবা সংশ্লিষ্ট বিএলও-র কাছেও সেই ফর্ম জমা করা যাবে।
News/Bengal/Mamata Meeting On SIR Draft List: মমতার নিজের বুথে বাদ ১২৭ ভোটারের নাম, যাঁদের মধ্যে মৃত মাত্র ১৩, বৈঠক ডাকলেন CM