কালীগঞ্জে TMC-র বিজয় মিছিল থেকে বোমা, মৃত্যু নাবালিকার, কড়া নির্দেশ মমতার

ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জের মেলেন্দি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতেই এলাকা জুড়ে শুরু হয় বিজয়মিছিল। সেই সময়ই আচমকা বোমা ছোড়া হয় বলে দাবি সিপিএম সমর্থকদের।

Published on: Jun 23, 2025 5:53 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিধানসভার উপনির্বাচনের ফলপ্রকাশের দিনই রক্তাক্ত হয়ে উঠল কালীগঞ্জ। ভোটগণনার মধ্যেই এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বোমা বিস্ফোরণে প্রাণ গেল তামান্না খাতুন নামের মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রীর। চতুর্থ শ্রেণির ছাত্রী সে। মৃতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিজয়োৎসবে মাতোয়ারা তৃণমূল কর্মীদের একটি মিছিল থেকেই ছোড়া হয়েছিল সেই বোমা। তার স্প্রিন্টারেই মৃত্যু হয় তামান্নার। ঘটনায় উদ্বেগ প্রকাশ দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আফতাব শেখ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি।

কালীগঞ্জে TMC-র বিজয় মিছিল থেকে বোমা, মৃত্যু নাবালিকার, কড়া নির্দেশ মমতার
কালীগঞ্জে TMC-র বিজয় মিছিল থেকে বোমা, মৃত্যু নাবালিকার, কড়া নির্দেশ মমতার

আরও পড়ুন: কালীগঞ্জে উপভোটের গণনা চলাকালীনই নির্বাচন কমিশনের দফতরে আগুন, খালি করা হল ভবন

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জের মেলেন্দি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতেই এলাকা জুড়ে শুরু হয় বিজয়মিছিল। সেই সময়ই আচমকা বোমা ছোড়া হয় বলে দাবি সিপিএম সমর্থকদের। তাঁদের অভিযোগ, লক্ষ্য ছিল সিপিএম কর্মীদের বাড়ি। ঠিক সেই মুহূর্তে রাস্তায় ছিল তামান্না। বাড়ি ফেরার পথে বিস্ফোরণের মুখে পড়ে সে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

তামান্নার মা সাবিনা ইয়াসমিন জানান, যারা বোমা ছুঁড়েছে তারা সকলেই তৃণমূল করে। তাদের নাম না জানলেও মুখ চেনেন। তাঁর অভিযোগ, তাঁরা সিপিএম সমর্থক বলেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় আফতাব ছাড়াও আরও অনেকে জড়িত বলে মনে করছে পুলিশ। জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, মেলেন্দিতে দীর্ঘদিন ধরেই দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল। তা থেকেই ঘটে থাকতে পারে এই দুঃখজনক কাণ্ড। ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সরাসরি আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। তিনি অভিযোগ করেন, তৃণমূল রক্ত ঝরিয়েই শুধুমাত্র ভোটে জিততে পারে! অন্যদিকে, তৃণমূল বিস্ফোরণের অভিযোগকে অস্বীকার করে জানিয়েছে, এটি বিরোধীদের সাজানো নাটক। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোকপ্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। জয়ী প্রার্থী আলিফা আহমেদও নাবালিকার মৃত্যুকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।