WB New Trains and Stoppage: 'নয়া ট্রেন পাচ্ছে সিউড়ি, বীরভূমে স্টপেজ কয়েকটির', মুর্শিদাবাদে আসছে নতুন লোকাল?

মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন, মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস, রানাঘাট-মালদা লোকাল ট্রেন - রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এরকমই একগুচ্ছ দাবি জানানো হল। কী কী হল?

Published on: Dec 10, 2025 10:53 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন, মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস, রানাঘাট-মালদা লোকাল ট্রেন - রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এরকমই একগুচ্ছ দাবি জানালেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ। সেই সাক্ষাতের পরে তিনি জানিয়েছেন, আজ ভারতের রেলমন্ত্রীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন। নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু করা, মুর্শিদাবাদ শহরে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ, নসিপুর ব্রিজ দিয়ে নতুন ট্রেন চালানো ও কয়েকটি ট্রেনের রুটকে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত নিয়ে যাওয়ার মতো দাবি জানিয়েছেন।

'নয়া ট্রেন পাচ্ছে সিউড়ি, বীরভূমে স্টপেজ কয়েকটির', মুর্শিদাবাদে নতুন লোকাল ট্রেন আসতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
'নয়া ট্রেন পাচ্ছে সিউড়ি, বীরভূমে স্টপেজ কয়েকটির', মুর্শিদাবাদে নতুন লোকাল ট্রেন আসতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কোন কোন নতুন ট্রেনের দাবি তুলেছেন?

১) মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস।

২) হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস।

৩) প্রতিদিন সকাল ১০ টা নাগাদ বর্ধমান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেন।

৪) রানাঘাট-মালদা লোকাল ট্রেন।

৫) রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন।

৬) মুর্শিদাবাদ-বারাণসী এক্সপ্রেস (সাপ্তাহিক স্পেশাল)।

৭) মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস (সাপ্তাহিক)।

৮) গুয়াহাটি-শিয়ালদা এক্সপ্রেস।

আরও পড়ুন: Amit Shah on SIR: 'দেশবাসী ভোট দেয় না, বিদেশিদের ভোট হারানোর ভয়ে SIR-র বিরোধিতা', মমতাকেও তোপ শাহর

'সিউড়ির জন্য আরও ১টি নয়া ট্রেন'

অন্যদিকে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তারপর তিনি বলেন, ‘কয়েকটি রেল পরিষেবা সংক্রান্ত বিষয় অনুমোদন করানোর সুযোগ পেয়েছি। সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেসের চিনপাইয়ে স্টপেজ খুব দ্রুত হবে। সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু সিউড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে। এর ফলে রাতে রামপুরহাট থেকে সিউড়ি আসার ব্যবস্থা হতে চলেছে। একইভাবে সকালে ট্রেন যোগে রামপুরহাট-সাহেবগঞ্জ বা উত্তরবঙ্গে যাওয়া সুগম হবে। অর্থাৎ সিউড়ির জন্য আরও একটি নতুন রেল পরিষেবা।'

আরও পড়ুন: HS Exam 2026 Timing: 'উচ্চমাধ্যমিকে বাড়তি ১০ মিনিট মিলবে', তবে আছে শর্তও, অপেক্ষা রাজ্যের অনুমোদনের

আরও কী কী কথা জানানো হয়েছে?

সেইসঙ্গে তিনি বলেন, 'নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজেরও ব‍্যবস্থা হল। বাকি রইল হাটজানবাজার ওভারব্রিজ। কাজ সম্পূর্ণ হলেই তার উদ্বোধনেও চমক থাকবে। খুবই ফলপ্রসূ আজকের এই সাক্ষাৎ। সিদ্ধান্ত পাকা, রেল মন্ত্রকের বাস্তবায়ন-রূপায়ণে যতটুকু সময় লাগে তা আমাদের দিতে হবে। আরও বড় একটি কাজ করেছি। কয়েকদিনের মধ্যে সেটাও জানাব।’

আরও পড়ুন: WB 7th Pay Commission: '৩১ ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে', ভোটের আগে চাপে রাজ্য সরকার