No dead voter in WB booths: বাংলার ২২০৮ বুথে মৃত ভোটার ‘০’, টপার দক্ষিণ ২৪ পরগনা- দেখেই বড় নির্দেশ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) মধ্যেই নির্বাচন কমিশনের স্ক্যানারে চলে এল পশ্চিমবঙ্গের ২,২০৮টি বুথ। কারণ ওই ২,২০৮টি বুথে যতগুলি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, তার সবগুলিই পূরণ হয়ে ফিরে এসেছে বলে কমিশন সূত্রে খবর।

Published on: Dec 02, 2025 9:58 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসআইআরের মধ্যেই নির্বাচন কমিশনের স্ক্যানারে চলে এল পশ্চিমবঙ্গের ২,২০৮টি বুথ। কারণ ওই ২,২০৮টি বুথে যতগুলি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, তার সবগুলিই পূরণ হয়ে ফিরে এসেছে বলে কমিশন সূত্রে খবর। আর সেটার অর্থ হল যে ওই ২,২০৮টি বুথে একজন ভোটারেরও মৃত্যু হয়নি। নেই একজনও ভুয়ো ভোটার। এমন একজনও ভোটার নেই, যাঁর হদিশ মিলছে না। যা আদৌও সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই পরিস্থিতিতে কমিশনের তরফে প্রতিটি জেলায় নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যে বুথগুলিতে ফেরত না আসা ফর্মের সংখ্যা শূন্য থেকে ২০-র মধ্যে আছে, সেখানে বাড়তি নজরদারি চালাতে হবে।

পশ্চিমবঙ্গের ২,২০৮টি বুথে একজনও মৃত ভোটারের হদিশ মেলেনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
পশ্চিমবঙ্গের ২,২০৮টি বুথে একজনও মৃত ভোটারের হদিশ মেলেনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

সেরকম বুথের তালিকার শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

এমনিতে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৭৮,০০০-র মতো। কমিশন সূত্রে খবর, যে বুথগুলিতে মৃত ভোটারের সংখ্যা শূন্য, সেই তালিকার শীর্ষে আছে দক্ষিণ ২৪ পরগনা। ওই জেলার ৭৬০টি বুথে প্রত্যেক ভোটার জীবিত আছেন। তারপর তালিকায় আছে পুরুলিয়া (২২৮) এবং মুর্শিদাবাদ (২২৬)। হাওড়ায় সেরকম বুথের সংখ্যা ৯৪। কলকাতায় একটি বুথে এরকম ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: Tajpur deep sea port update: ২৫০০০ কোটির তাজপুর গভীর সমুদ্র বন্দরের জন্য ফের টেন্ডার ডাকল রাজ্য! আদানি নামবে?

নির্বাচন কমিশনের স্ক্যানারে ২,২০৮টি বুথ

কমিশনের এক আধিকারিক বলেছেন, 'ওই জেলাগুলি এবং ওই এলাকাগুলির আধিকারিকদের থেকে আমরা রিপোর্ট চেয়েছি। মৃত ভোটার না থাকার পাশাপাশি ওই বুথগুলিতে কোনও ভুয়ো ভোটার নেই। একইভাবে এমন কোনও ভোটার নেই, যাঁর হদিশ পাওয়া যাচ্ছে না। ওই বুথগুলি আতসকাচের তলায় চলে এসেছে।'

আরও পড়ুন: WBSSC Class 11-12th Rejected Candidates: ৬টি বিষয়েই ৪০৭ জন বাদ! কারা একাদশ-দ্বাদশে চাকরি পাবেন না? তালিকা প্রকাশ SSC-র

পশ্চিমবঙ্গে এসআইআরের নয়া তারিখ

১) এনুমারেশন ফর্ম জমার শেষ তারিখ: ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার)।

২) খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)।

৩) নোটিশ দেওয়া, হিয়ারিংয়ের মতো প্রক্রিয়া: ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি।

৪) চূড়ান্ত তালিকা প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি (শনিবার)।

আরও পড়ুন: WB Police Constable Recruitment: পুলিশের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির পথ প্রশস্ত, বড় অভিযোগ শুভেন্দুর, ‘মমতার আমলে…’

পশ্চিমবঙ্গে এসআইআরের পরিসংখ্যান

কমিশন সূত্রে খবর, সোমবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে ৭,৬৫,৬২,৪৮৬ ফর্ম বিলি করা হয়েছে। অর্থাৎ ৯৯.৯ শতাংশ ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে অনলাইনে আপলোড করা হয়ে গিয়েছে ৭,৩৮,৫৭,০২৩টি ফর্ম। যা বুথ লেভেল অফিসারদের (বিএলও) বিলি করা ফর্মের ৯৬.৩৭ শতাংশ।

News/Bengal/No Dead Voter In WB Booths: বাংলার ২২০৮ বুথে মৃত ভোটার ‘০’, টপার দক্ষিণ ২৪ পরগনা- দেখেই বড় নির্দেশ কমিশনের