WB Weather Forecast till 8th December: ‘সে’ আসছে! আজ থেকে ‘ঠান্ডা’ বাড়ছে বাংলায়, ১৫ ডিগ্রি ঠেকতে পারে কলকাতার পারদ
উত্তুরে হাওয়া বাধাহীনভাবে আসছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
অবশেষে পশ্চিমবঙ্গে শীতের চাকা ঘুরতে চলেছে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পরে ‘সে’ তথা উত্তুরে হাওয়া বাধাহীনভাবে আসছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এমনকী সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবারের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি। সেটা হলে চলতি মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন আসবে এই সপ্তাহেই। এখনও পর্যন্ত চলতি মরশুমে কলকাতার সবথেকে কম তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি।

আজ অবশ্য কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা হল ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আছে শ্রীনিকেতন এবং বাঁকুড়ায়। দু'জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.৬ ডিগ্রি। আর উত্তরবঙ্গের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে আলিপুরদুয়ারে। সেখানে তাপমাত্রা হল ১২ ডিগ্রি। আর দার্জিলিঙের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রিতে ঠেকেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা কত?
১) কালিম্পং: ১১.৫ ডিগ্রি।
২) জলপাইগুড়ি: ১৩.৭ ডিগ্রি।
৩) বাগডোগরা: ১৫ ডিগ্রি।
৪) পুণ্ডিবাড়ি: ১২.৮ ডিগ্রি।
৫) কোচবিহার: ১২.১ ডিগ্রি।
৬) রায়গঞ্জ: ১৪.৫ ডিগ্রি।
৭) বালুরঘাট: ১৪.৫ ডিগ্রি।
৮) মালদা: ১৭.৪ ডিগ্রি।
৯) বহরমপুর: ১৬ ডিগ্রি।
১০) সিউড়ি: ১৫ ডিগ্রি।
১১) শ্রীনিকেতন: ১৪.৬ ডিগ্রি।
১২) পানাগড়: ১৬ ডিগ্রি।
১৩) বর্ধমান: ১৫ ডিগ্রি।
১৪) আসানসোল: ১৬.১ ডিগ্রি।
১৫) বাঁকুড়া: ১৪.৬ ডিগ্রি।
১৬) মেদিনীপুর: ১৭.৩ ডিগ্রি।
১৭) কলাইকুণ্ডা: ১৯.১ ডিগ্রি।
১৮) পুরুলিয়া: ১৫ ডিগ্রি।
১৯) কাঁথি: ১৭.২ ডিগ্রি।
২০) হলদিয়া: ১৯.৩ ডিগ্রি।
২১) মগরা: ১৯ ডিগ্রি।
২২) ব্যারাকপুর: ১৮ ডিগ্রি।
২৩) দমদম: ১৯.৮ ডিগ্রি।
২৪) সল্টলেক: ২০.৮ ডিগ্রি।
২৫) বসিরহাট: ১৮.৯ ডিগ্রি।
২৬) ক্যানিং: ১৯.৪ ডিগ্রি।
২৭) ডায়মন্ড হারবার: ১৯ ডিগ্রি।
২৮) কাকদ্বীপ: ১৭ ডিগ্রি।
২৯) কৃষ্ণনগর: ১৫.৬ ডিগ্রি।
৩০) দিঘা: ১৮.৮ ডিগ্রি।
কোন কোন জেলায় কুয়াশা পড়বে?
১) বুধবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
২) বুধবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর. মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।












