Online SIR Form: এবার অনলাইনেও চালু হল SIR, কীভাবে ফর্ম ফিলআপ করতে হবে?
এবার কর্মসূত্রে বাইরে বসবাস করা ভোটাররা অনলাইনেই এনুমারেশন ফর্ম ভরতে পারবেন। জানা গিয়েছে, অনলাইনে এসআইআর প্রক্রিয়ার জন্য নতুন ওয়েবসাইট চালু করেছে কমিশন। সেই ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে ফর্ম ফিলআপ করা যাবে। তবে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে।
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন। তবে অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছিল না এতদিন। গতকাল মধ্যরাত থেকে অনলাইনেও এসআইআর এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে। এই আবহে এবার কর্মসূত্রে বাইরে বসবাস করা ভোটাররা অনলাইনেই এনুমারেশন ফর্ম ভরতে পারবেন। জানা গিয়েছে, অনলাইনে এসআইআর প্রক্রিয়ার জন্য নতুন ওয়েবসাইট চালু করেছে কমিশন। সেই ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে ফর্ম ফিলআপ করা যাবে। তবে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে, তাহলেই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। https://voters.eci.gov.in-এই ওয়েবসাইট খুলে ফর্ম পাবেন ভোটাররা।
গতকাল মধ্যরাত থেকে অনলাইনেও এসআইআর এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে। (PTI)
জানা গিয়েছে, ২০০২-এর এসআইআর-এর তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম আছে কি না, সেটাও দেখা যাবে ওই ওয়েবসাইট থেকেই। উল্লেখ্য, https://voters.eci.gov.in-ওয়েবসাইটে লগ ইন করতে গেলে এপিক নম্বর দিন। সেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি রেজিস্টার্ড থাকতে হবে। সেই নম্বর বা মেল আইডিতে আসবে একটি ওটিপি। তা দিয়ে লগইন করা যাবে।
এদিকে গত এসআইআর-এ আপনার বা আপনার বাবা-মায়ের নাম তালিকায় উঠেছিল কি না, তা খতিয়ে দেখতে ‘সার্চ ইওর নেম ইন লাস্ট এসইআর’- এই অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকেই লোকসভা ভিত্তিক তালিকা আসছে। সেখান থেকে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের অপশনে ক্লিক করলে খুলে যাবে সেই কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রের তালিকা। সেখান থেকে বিধানসভা কেন্দ্র বেছে নিলে খুলে যাবে সব বুথের তালিকা। ২০০২ সালে যে বুথে ভোট দিয়েছিলেন, সেটি বেছে নিলেই ২০০২ সালের ভোটার তালিকা খুলে যাবে। সেখান থেকেই দেখে নিতে পারেন নাম আছে কি না।
এছাড়া সেই ওয়েবসাইটে বিএলও-র সঙ্গে যোগাযোগ করার অপশনও আছে। ‘বুক আ কল উইথ বিএলও’- এই অপশনে গিয়ে যোগাযোগ করতে পারেন। এদিকে অনলাইনে ফর্ম ফিলআপ কর হলে বাবা-মায়ের নাম। ২০০২ সালের তালিকায় থাকা নিজের নাম দিতে হবে। এবং অন্যান্য তথ্য দিতে হবে। ২০০২-এর তালিকায় নাম না থেকে থাকলে সেটা জানানোর জন্যও অপশন থাকবে।
News/Bengal/Online SIR Form: এবার অনলাইনেও চালু হল SIR, কীভাবে ফর্ম ফিলআপ করতে হবে?