WB Piped Gas Services Latest Update: এই মাসেই পাইপে করে গ্যাস যাবে কল্যাণীর বাড়ি-বাড়ি! কীভাবে আবেদন? কত টাকা খরচ?

এই মাসেই পাইপে করে গ্যাস যাবে কল্যাণীর বাড়ি-বাড়ি। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই কল্যাণীতে পাইপবাহিত রান্নার গ্যাসের পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কীভাবে পাইপবাহিত গ্যাস পাওয়া যাবে? কত টাকা খরচ হবে? তা জেনে নিন।

Published on: Nov 09, 2025 1:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মেরেকেটে আর লাগবে সপ্তাহদুয়েক। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই কল্যাণীতে পাইপবাহিত রান্নার গ্যাসের পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে কল্যাণী ১০০-র মতো বাড়িতে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পাঠানো হতে পারে। যেগুলি পুরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সেই বাড়িগুলির অধিকাংশতেই ইতিমধ্যে মিটার বসানোর কাজ বসানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যেই বাড়িতে পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে বলে বেঙ্গল গ্যাসের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এই মাসেই পাইপে করে গ্যাস যাবে কল্যাণীর বাড়ি-বাড়ি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
এই মাসেই পাইপে করে গ্যাস যাবে কল্যাণীর বাড়ি-বাড়ি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

কীভাবে পাইপবাহিত গ্যাস পাওয়া যাবে?

পাইপের মাধ্যমে বাড়িতে গ্যাস পাওয়ার আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে আবেদন করা যাবে। আবার অনলাইনেও আবেদনের সুযোগ আছে।

পাইপবাহিত গ্যাস পাওয়ার জন্য কত টাকা খরচ হবে?

১) নয়া সংযোগ নেওয়ার জন্য প্রাথমিকভাবে লাগবে ৬,৩০০ টাকা। সঙ্গে জিএসটি যোগ করা হবে।

২) পাইপের মাধ্যমে বাড়িতে-বাড়িতে যে গ্যাস আসবে, প্রতি ঘনমিটারে তার দাম নির্ধারণ করা হবে। প্রতি ঘনমিটারে গ্যাসের দাম পড়বে ৫১ টাকা। কোনওরকম ভর্তুকির ব্যাপার নেই আপাতত।

৩) যতটা গ্যাস ব্যবহার করা হবে, সেটার দাম দিতে হবে। বিল আসবে। প্রতি দু'মাসে বিল দেওয়া হবে। অনলাইনেই বিল জমা দিতে পারবেন।

৪) যে বাড়িতে পাইপবাহিত গ্যাসের সরবরাহ করা হবে, সেখানে মিটার থাকবে। ওই মিটারের ছবি তুলে অনলাইনে দিতে পারবেন। তাহলে বিল তৈরি হয়ে যাবে।

বাকি অংশে কবে পাইপের মাধ্যমে গ্যাস আসবে?

১) ওই প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর মার্চের মধ্যে কল্যাণী পুরসভার ৯ নম্বর, ১১ নম্বর, ১২ নম্বর এবং ১৭ নম্বর ওয়ার্ডে পাইপবাহিত গ্যাস পৌঁছে যাবে। ২০২৬ সালের গোড়ার দিকেই গয়েশপুরের ৫০০টি বাড়িতেও পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া যাবে বলে আশা করছে বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ।

২) তবে কলকাতায় কবে আসবে, তা নিয়ে জট তৈরি হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গল গ্যাসের তরফে জানানো হয়েছে, পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছানোর জন্য রাস্তায় পাইপ পাতার কাজ করতে হবে। কিন্তু সেজন্য কলকাতা পুরনিগম যে টাকা চেয়েছে, তা মেনে নেওয়া অসম্ভব। ফলে মাত্র চার কিলোমিটার অংশে পাইপ বসানো হয়েছে।

News/Bengal/WB Piped Gas Services Latest Update: এই মাসেই পাইপে করে গ্যাস যাবে কল্যাণীর বাড়ি-বাড়ি! কীভাবে আবেদন? কত টাকা খরচ?