RG Kar Case Latest Update: আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে নাম 'অভিযোগকারী' আখতার আলির

চার্জশিটে আছে শশীকান্ত চন্দক নামে আরও এক ব্যক্তির নামও। এর আগে সন্দীপ ঘোষ ছাড়া এই মামলায় অভিযুক্তরা ছিল - বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলি খান, আশিস পাণ্ডে। তাদের গ্রেফতার করেছিল সিবিআই।

Published on: Dec 04, 2025 10:17 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবার আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে সেই আখতার আলিরই নাম রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়েছে এই চার্জশিট। সেই চার্জশিটে আছে শশীকান্ত চন্দক নামে আরও এক ব্যক্তির নামও। এর আগে সন্দীপ ঘোষ ছাড়া এই মামলায় অভিযুক্তরা ছিল - বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলি খান, আশিস পাণ্ডে। তাদের গ্রেফতার করেছিল সিবিআই।

আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে আখতার আলিরই নাম রয়েছে
আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে আখতার আলিরই নাম রয়েছে

উল্লেখ্য, ২০২৩ সালে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশনে চিঠি পাঠিয়েছিলেন আখতার আলি। এরপর আখতার বদলি হয়ে চলে গিয়েছিলেন মুর্শিদাবাদে। পরে সেখান থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে বদলি হন তিনি। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের সময় নতুন করে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন আখতার আলি। পরে সেই দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে, আরজি করের সহকারী সুপার এবং পরে ডেপুটি সুপার থাকাকালীন সময়ে হাসপাতালের সরঞ্জাম কেনাবেচায় 'অস্বাভাবিক প্রভাব' ছিল আখতার আলির। এই আবহে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে আখতারের ব্যক্তিগত অ্যাকাউন্টে নাকি ২ লক্ষ ৩৯ হাজার টাকা ঢুকেছিল এবং তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল ৫০ হাজার টাকা। এই পরিস্থিতিতে আখতারকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। এদিকে সম্প্রতি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছইলেন আখতার আলি। তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি সরকারের তরফ থেকে। এদিকে সিবিআই চার্জশিটে নাম থাকার বিষয়ে আখতার আলি জানান, চার্জশিটের কপি এখনও তিনি হাতে পাননি। কোন ধারায় অভিযোগ, দেখার পরে আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন বলে জানিয়েছেন আখতার আলি।