Sealdah Local Train Cancelled: ১৫ ডিসেম্বর শিয়ালদা থেকে বাতিল লোকাল; সময় বদল, রুট সংক্ষিপ্ত একাধিক ট্রেনের

শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজে ৫ নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে সোমবার বাতিল হচ্ছে লোকাল ট্রেন। এছাড়া যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। সময়সূচি পরিবর্তন করা হয়েছে একটি ট্রেনের।

Published on: Dec 13, 2025 9:49 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিয়ালদা থেকে বাতিল লোকাল ট্রেন। জানা গিয়েছে, শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজে ৫ নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে সোমবার বাতিল হচ্ছে লোকাল ট্রেন। এছাড়া যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। সময়সূচি পরিবর্তন করা হয়েছে একটি ট্রেনের। ১২ ডিসেম্বরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

শিয়ালদা শাখায় লোকাল ট্রেন বাতিল থাকবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
শিয়ালদা শাখায় লোকাল ট্রেন বাতিল থাকবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৩টে ৩০ মিনিট পর্যন্ত শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজে ৫ নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে ৩১৪৪৭ শিয়ালদা থেকে নৈহাটিগামী লোকাল এবং ৩১৪৫০ নৈহাটি থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেন দুটি বাতিল করা হয়েছে। এদিকে ১৫ ডিসেম্বর ৩৩৮৫৮ বনগাঁ থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনটি দমদম ক্যানটমেন্টে যাত্রা শেষ করবে। এছাড়া ৩১৫৪২ শান্তিপুর থেকে শিয়ালদাগামী লোকল ট্রেনটি ব্যারাকপুরেই যাত্রা শেষ করবে।

এরপর ১৬ ডিসেম্বর ৩১৫১১ শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেনটি ব্যারাকপুর থেকেই যাত্রা শুরু করবে। এদিকে ৩৩৮১৫ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদার বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে। ৫৩১৭১ লালাগোলা প্যাসেঞ্জার ভোর ৩টে ৪৫ মিনিটের পরিবর্তে ৪টে ১৫ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে।

এদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে হাওড়া ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার বাতিল থাকছে চারটি লোকাল ট্রেন। আর রবিবার বাকি ২৫টি লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার হাওড়া ডিভিশনের শেওড়াফুলি সেকশনের শেওড়াফুলি-দিয়ারা স্টেশনের মধ্যে ব্রিজের রক্ষণাবেক্ষণ করা হবে। আর সেটার জন্য ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করতে হবে রেলকে। সেজন্য শনিবার এবং রবিবার মোট ২৯টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে হাওড়া ডিভিশনের শেওড়াফুলি সেকশনে।