বছরশেষে দুর্ভোগ! দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, ব্যাপক ভোগান্তির...

সব মিলিয়ে, খড়্গপুর ও আদ্রা ডিভিশনের ট্রেন বাতিল যাত্রীদের জন্য বিরাট ধাক্কা।

Published on: Dec 14, 2025 8:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছরশেষে রেলপথে দুর্ভোগ। ১৬ থেকে শুরু করে ৩০ ডিসেম্বর পর্যন্ত খড়্গপুর ও আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল। এ প্রসঙ্গে রবিবার একটি নির্দেশিকা জারি করেছে দক্ষিণ-পূর্ব রেল। নির্দেশিকায় বলা হয়েছে, সংস্কার কাজের জন্যে আগামী কয়েক দিন খড়্গপুর ও আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। ফলে যাত্রীদের ফের ভোগান্তির স্বীকার হতে হবে।

দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল
দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

ডিসেম্বর মানেই ঠান্ডার মরশুম, আর বাঙালির ঘুরতে যাওয়ার সময়। সকলে কখনও বালেশ্বর, কখনও ভুবেনশ্বর আবার কখনও পুরীর জন্য প্ল্যান করেন। ভুবনেশ্বর কিংবা পুরীর স্পেশ্যাল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেলে খড়গপুর থেকে বালেশ্বর কিংবা ভদ্রক হয়ে অন্যান্য ট্রেন ধরে তারা যাতায়াত করেন পুরী কিংবা ভুবনেশ্বর। আর এই মাসে ট্রেন বাতিল হওয়ায় রীতিমতো সমস্যায় পড়তে হতে পারে সকলকে। তাই আগে থেকে ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। কিন্তু ভোগান্তির আশঙ্কা রয়েই যাচ্ছে যাত্রীদের মনে।

খড়্গপুরে ডিভিশনে বাতিল হওয়া ট্রেন

খড়্গপুর ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন আগামী ১৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তালিকায় রয়েছে-

১) ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু এক্সপ্রেস (১৬ থেকে ২৮ ডিসেম্বর)

২) ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু (২১ থেকে ৩০ ডিসেম্বর)

৩) ১৮০৩৭/১৮০৩৮ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেস (২৪ ডিসেম্বর)

৪) ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু (২১ থেকে ৩০ ডিসেম্বর ভদ্রকের পরিবর্তে বালেশ্বর পর্যন্ত চলবে)

আদ্রা ডিভিশনে বাতিল হওয়া ট্রেন

আদ্রা ডিভিশনেও বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। তালিকায় রয়েছে-

১) ৬৮০৪৫/৬৮০৪৬ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার (১৬ ডিসেম্বর)

২) ৬০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার (২১ ডিসেম্বর)

৩) ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার (১৬ ও ২০ ডিসেম্বর)

নিত্যযাত্রীদের অভিযোগ, রেলের পক্ষ থেকে আগে থেকে জানানো হলেও শীতের মরসুমে এই ধরণের সিদ্ধান্ত যাত্রীদের জন্য সমস্যার কারণ। বিশেষ করে যারা প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে আদ্রা ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন, তাঁদের পকেট এবং সময় দু’দিকেই চাপ বাড়বে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে হবে। অন্যদিকে, দীর্ঘপথের যাত্রীদের অসুবিধা আরও বেশি। বহু মানুষ বেড়াতে যাওয়ার জন্য আগেভাগেই টিকিট বুক করেছিলেন। হঠাৎ ট্রেন বাতিল বা সংক্ষিপ্ত হওয়ায় তাঁদের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সব মিলিয়ে, খড়্গপুর ও আদ্রা ডিভিশনের ট্রেন বাতিল যাত্রীদের জন্য বিরাট ধাক্কা। আগামী দিনগুলোতে পরিস্থিতি কীভাবে সামাল দেয় রেল, সেটাই এখন দেখার।