WB SIR BLO Allowance Latest Update: কমিশন দেবে ক্ষতিপূরণ, ওদিকে BLO-দের ৯০ কোটি বকেয়া আটকে রাজ্যের কাছে
আগে বিএলও-রা মাত্র ৬ হাজার টাকা করে পেতেন। সম্প্রতি বিএলও-দের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিল কমিশন। এই আবহে ঘোষণা অনুযায়ী, বুথ লেভেল অফিসাররা এবার থেকে ১২ হাজার টাকা করে পাবেন।
এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যে মৃত্যু ঘটেছে বেশ কয়েকজন বিএলও-র। সেই সব মৃত বিএলও-দের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চলেছে নির্বাচন কমিশন। এই নিয়ে রাজ্যের সিইও-কে বার্তা দিয়েছে কমিশন। এদিকে শুধু বাংলা নয়, ১২ রাজ্যের সিইও-কে একই বার্তা দেওয়া হয়েছে দিল্লি থেকে। কবে, কত টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে, তা অবশ্য স্পষ্ট নয়। এদিকে অভিযোগ উঠেছে, কাজ সম্পন্ন করা সত্ত্বেও বুথ লেভেল অফিসারদের বকেয়া কোটি কোটি টাকা মেটাচ্ছে না রাজ্য।
আগে বিএলও-রা মাত্র ৬ হাজার টাকা করে পেতেন। (HT_PRINT)
রিপোর্টে দাবি করা হয়েছে, বিএলও-দের ভাতা বাবদ ৯০ কোটি টাকা দেওয়া হবে সব মিলিয়ে। সেই টাকা রাজ্য সকরারের দেওয়ার কথা। তবে সরকার সেই টাকা এখনও দেয়নি। এই আবহে বিএলও-দের পারিশ্রমিক মেটানো সম্ভব হচ্ছে না রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। অবশ্য এই বকেয়া অর্থের মধ্যে থেকে ৭০ কোটি টাকা আগামী সপ্তাহে সরকার দিতে পারে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।
জানা গিয়েছে, এসআইআর-এর কাজের জন্য প্রত্যেক বিএলও ১২ হাজার টাকা করে ভাতা পাবেন। এই আবহে আগামী সপ্তাহে রাজ্য সরকার যদি এর জন্য ৭০ কোটি টাকা দেয়, তাহলে বিএলও-দের ভাতার অধিকাংশটাই দেওয়া সম্ভব হবে। যে টাকা বাকি থাকবে সেটা এসআইআর শেষ হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, আগে বিএলও-রা মাত্র ৬ হাজার টাকা করে পেতেন। তবে এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি করতে হয়েছে, তারপর সেগুলি আবার সংগ্রহ করতে হয়েছে। অনুপস্থিত ভোটারদের বাড়ি একাধিকবার যেতে হয়েছে। তারপর ডিজিটালি সেই সব ফর্মের তথ্য আপলোড করতে হয়েছে। এহেন পরিস্থিতিতে সম্প্রতি বিএলও-দের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিল কমিশন। এই আবহে ঘোষণা অনুযায়ী, বুথ লেভেল অফিসাররা এবার থেকে ১২ হাজার টাকা করে পাবেন। শুধু বিএলও-রাই নন, বিএলও সুপারভাইজররাও এবার থেকে ১২ হাজার টাকার বদলে ১৮ হাজার টাকা করে পাবেন বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া, ইআরও-রা এবার থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। এইআরও-রা ২৫ হাজার টাকা করে পাবেন।
News/Bengal/WB SIR BLO Allowance Latest Update: কমিশন দেবে ক্ষতিপূরণ, ওদিকে BLO-দের ৯০ কোটি বকেয়া আটকে রাজ্যের কাছে