SIR TMC Dankuni Councilor: এসআইআরের খসড়া ভোটার তালিকায় নেই নাম, শ্মশানে ডানকুনির তৃণমূল কাউন্সিলর

সূর্য জানিয়েছেন, তিনি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। এদিকে জীবিত থাকা সত্ত্বেও কেন তাঁর নামের পাশে 'মৃত' লেখা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সূর্য।

Published on: Dec 16, 2025 2:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসআইআর-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ পেল আজ। এবং সেই তালিকা সামনে আসতেই দাবি করা হল, হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। বাদ পড়া নামের তালিকায় আছে সূর্য দে-র নাম। সেখানে তাঁর নামের পাশে লেখা - মৃত। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শ্মশানে গেলেন সূর্য।

হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে।
হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে।

সূর্য জানিয়েছেন, তিনি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। এদিকে জীবিত থাকা সত্ত্বেও কেন তাঁর নামের পাশে 'মৃত' লেখা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সূর্য। এই পরিস্থিতিতে নিজেই নিজের শ্রাদ্ধ করতে সামগ্রী নিয়ে শ্মশানে পৌঁছে যান সূর্য। এদিকে খসড়া তালিকায় যাঁদের নাম নেই, চিন্তা বাড়ছে তাঁদের। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এই ৫৮ লক্ষের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন।

এদিকে অলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in, ফোনে ECINET অ্যাপে খসড়া ভোটার তালিকা দেখা যাবে। অ্যাপে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা।

এদিকে অফলাইনে খসড়া ভোটার তালিকা দেখতে গেলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে। রাজ্যের সব বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। এই আবহে যে বিএলও আপনার এলাকায় এনুমারেশন ফর্ম জমা নিয়ে গিয়েছিলেন, তাঁর থেকে জেনে নিতে পারবেন, খসড়া তালিকায় আপনার নাম আছে কি না। এদিকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিও ভোটার তালিকার খসড়ার সফট কপি পাবে। এই আবহে বিএলএ-দের থেকেও খসড়া তালিকা পাওয়া যেতে পারে।