SIR Uncollectible Form Latest Update: SIR-এ 'আনকালেক্টটেবল ফর্মের' সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়াল রাজ্যে

রাজ্য নির্বাচনের কমিশনের হিসেবে আনকালেক্টটেবল ফর্মের সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়িয়েছে। প্রসঙ্গত, মূলত চারটি ক্ষেত্রে একটি ফর্ম 'আনকালেক্টবল' থাকে।

Published on: Dec 03, 2025 12:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। আর রাজ্য নির্বাচনের কমিশনের হিসেবে আনকালেক্টটেবল ফর্মের সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়িয়েছে। প্রসঙ্গত, মূলত চারটি ক্ষেত্রে একটি ফর্ম 'আনকালেক্টবল' থাকে। যদি কোনও ভোটারের মৃত্যু হয়ে থাকে, দ্বিতীয়ত যদি কোনও ভোটারের দুই জায়গায় ভোটার কার্ড থাকে, তৃতীয়ত যদি কোনও ভোটার নিখোঁজ থাকেন এবং চতুর্থ হল যদি কোনও ভোটার পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে যান।

রাজ্য নির্বাচনের কমিশনের হিসেবে আনকালেক্টটেবল ফর্মের সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়িয়েছে। (HT_PRINT)
রাজ্য নির্বাচনের কমিশনের হিসেবে আনকালেক্টটেবল ফর্মের সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়িয়েছে। (HT_PRINT)

রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত আনকালেক্টবল ফর্মের মধ্যে মৃত ভোটার প্রায় ২৩ লক্ষ। এদিকে অনুপস্থিত ভোটারের সংখ্যা ৭ লক্ষের ওপর। এদিকে অন্যত্র স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৭ লক্ষের বেশি। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১ লক্ষের ওপরে। এদিকে জেলার নিরিখে সর্বাধিক আনকালেক্টেবল ফর্ম উত্তর ২৪ পরগনার। সংখ্যাটা প্রায় ৭ লক্ষ। এরপরই তালিকায় আছে দক্ষিণ ২৪ পরগনা। সেই জেলায় আনকালেক্টেবল ফর্ম ৫ লক্ষের ওপর। কলকাতা উত্তর এবং হাওড়ায় সংখ্যাটা ৩ লক্ষের ওপরে।

এদিকে সম্প্রতি দাবি করা হয়েছিল, চলতি এসআইআর পর্বে রাজ্যের ২২০৮ বুথে কোনও মৃত ভোটার নেই বা কোনও ভোটার স্থানান্তরিত হননি। অর্থাৎ, এই বুথগুলি থেকে কোনও ফর্ম আনকালেক্টবল ছিল না। তবে সেই বুথের সংখ্যা ২৪ ঘণ্টার মধ্যে নেমে ৪৮০ হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছে, রাজ্য প্রশাসন 'ডেটা ট্যাম্পারিং' করছে। তাই প্রশ্ন উঠেছিল, আদৌ কি স্বচ্ছতার সঙ্গে এসআইআর হচ্ছে রাজ্যে?

এর আগে সোমবার যে তথ্য প্রকাশ্যে এসেছিল, রাজ্যে ২ হাজারের বেশি বুথে কোনও মৃত ভোটার নেই। এর মধ্যে সবথেকে বেশি বুথ ছিল দক্ষিণ ২৪ পরগনায়। সেই জেলার ৭৬০টি বুথে নাকি কোনও মৃত ভোটার ছিল না। এরপর জেলা শাসকদের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চায় কমিশন। আর নতুন তালিকা অনুযায়ী, মৃত্যু শূন্য বুথ সব থেকে বেশি দক্ষিণ ২৪ পরগনায়- রায়দিঘি ৬৬, কুলপি ৫৮, মগরাহাট ১৫, পাথরপ্রতিমা ২০।

News/Bengal/SIR Uncollectible Form Latest Update: SIR-এ 'আনকালেক্টটেবল ফর্মের' সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়াল রাজ্যে