নতুন বাহানা সাজাচ্ছে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দেবে না DA: BJP
আদালতে তারা বলবে, বকেয়া DA মেটানোর মতো আর্থিক স্বচ্ছলতা রাজ্য সরকারের নেই। তাতেও কাজ না হলে রাজ্য সরকার আদালতকে জানাবে, কর্মীদের কার কত DA বকেয়া রয়েছে তার হিসাব নেই তাদের কাছে।
Published on: Jun 23, 2025 5:40 PM IST
By HT Bangla
Share via
Copy link
হাতে মাত্র বাকি কয়েকদিন। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে কবে কর্মচারীদের বকেয়া DAর ২৫ শতাংশ মেটাবে রাজ্য সরকার? এই নিয়ে জল্পনার মধ্যেই বিজেপির তরফে যা দাবি করা হল তাতে হতাশ হবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিজেপির দাবি, বকেয়া DA দেওয়ার বদলে ফের সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার। সেজন্য সাজানো হয়েছে ২টি রণনীতি।
নতুন বাহানা সাজাচ্ছে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দেবে না DA: BJP
সোমবার দুপুরে এক ভিডিয়ো বার্তায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেবে না। তার বদলে তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। আর সেজন্য ২টি অজুহাত খাড়া করেছে তারা। আদালতে তারা বলবে, বকেয়া DA মেটানোর মতো আর্থিক স্বচ্ছলতা রাজ্য সরকারের নেই। তাতেও কাজ না হলে রাজ্য সরকার আদালতকে জানাবে, কর্মীদের কার কত DA বকেয়া রয়েছে তার হিসাব নেই তাদের কাছে। কারণ ২০০৯ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের DA বাকি। ২০১৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় হিসাব অফলাইন থেকে অনলাইন পোর্টালে আনা হয়। কিন্তু অফলাইন হিসাবে কার কত বেতন ছিল তার সুনির্দিষ্ট হিসাব নেই রাজ্য সরকারের কাছে। সেজন্য প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখে হিসাব করতে হবে। যা সময়সাপেক্ষ প্রক্রিয়া।
এব্যাপারে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৩০ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DAর ২৫ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে। যার খরচ ১০ হাজার কোটি টাকার কিছু বেশি।
Home/Bengal/নতুন বাহানা সাজাচ্ছে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দেবে না DA: BJP