Sunali Khatun to Mamata: সন্তানের নাম রাখুন মমতা, চান বাংলাদেশ থেকে ভারতে ফেরা অন্তঃসত্ত্বা সোনালি
রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে সোনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ। বললেন, 'যাঁর জন্য বেঁচে ফিরলাম, সেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানের নাম যেন তিনিই দেন। আমি তাঁর কাছে ঋণী, কৃতজ্ঞ।'
বাংলাদেশ থেকে ভারতে ফিরেছিলেন গত শুক্রবার। আর বীরভূমের বাড়িতে ফেরার পরে গর্ভবতী সোনালি খাতুনকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে ভর্তি হয়ে সোনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ। বললেন, 'যাঁর জন্য বেঁচে ফিরলাম, সেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানের নাম যেন তিনিই দেন। আমি তাঁর কাছে ঋণী, কৃতজ্ঞ।'
রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হল সোনালিকে (ফাইল ছবি)
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছরের নাবালক সন্তান। তবে তাঁর স্বামী ফিরতে পারেননি ভারতে। সুপ্রিম কোর্টের নির্দেশে 'মানবিকতার খাতিরে' শুধুমাত্র সোনালি এবং তাঁর ছেলেকেই ফেরানো হয়েছে। এই আবহে ভারতে ফিরে সোনালি দাবি করেন, বাংলাদেশে তিনি বহু কষ্টে দিন কাটিয়েছিলেন। মুখ্যমন্ত্রী নাকি সেখানে টাকা পাঠিয়েছিলেন। এদিকে দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন তিনি। তবে তাঁর দাবি বাংলাদেশ পুলিশ কোনও অত্যাচার করেনি।
এর আগে জুলাই মাসে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে সোনালি সহ ৬ জনকে ধরেছিল পুলিশ। পরে অসম সীমান্ত দিয়ে তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। এই ঘটনার সময় সোনালি গর্ভবতী ছিলেন। এই আবহে 'মানবিকতার খাতিরে' আপাতত সোনালিকে বীরভূমে ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোনালির চিকিৎসার দায়িত্বও সরকারকে নিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোনালিকে ভারতে নিয়ে আসতে সম্মত হয় কেন্দ্রীয় সরকার। সেই মতো ৫ ডিসেম্বর মালদার মহদীপুর সীমান্ত দিয়ে সোনালিকে ভারতে নিয়ে আসা হয়। এই আবহে ৬ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সোনালি। উল্লেখ্য, সোনালি কাজ করতেন দিল্লিতে। বাংলাদেশে পুশব্যাকের পরে চাঁপাইনবাবগঞ্জে ছিলেন সোনালি খাতুন এবং তাঁর সন্তান। বাংলাদেশের আদালত মুক্তি দিয়েছিল সোনালিদের। এই আবহে সোনালিকে ভারতে ফেরাতে সরব হয়েছিলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম।
News/Bengal/Sunali Khatun To Mamata: সন্তানের নাম রাখুন মমতা, চান বাংলাদেশ থেকে ভারতে ফেরা অন্তঃসত্ত্বা সোনালি