TMC BLA Dead amid SIR: ‘ফর্মে বাবার নাম অসম্পূর্ণ’, এবার 'এসআইআর আতঙ্কে' মৃত্যু তৃণমূলের বিএলএ-র

এসআইআর আতঙ্কে নাকি একাধিক ভোটার আত্মহত্যা করেছিলেন বলে দাবি শাসকদল তৃণমূল কংগ্রেসের। আর এবার এনুমারেশন পর্ব শেষ হতে না হতেই তৃণমূলের এক বিএলএ-র মৃত্যু। ঘাসফুল শিবিরের অভিযোগ, এসআইআর আতঙ্কের জেরেই বরকত শেখের মৃত্যু হয়েছে।

Published on: Dec 13, 2025 10:55 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যেএনুমারেশন পর্ব চলাকালীন একাধিক বিএলও-র মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। এদিকে এসআইআর আতঙ্কে নাকি একাধিক ভোটারও আত্মহত্যা করেছিলেন বলে দাবি শাসকদল তৃণমূল কংগ্রেসের। আর এবার এনুমারেশন পর্ব শেষ হতে না হতেই তৃণমূলের এক বিএলএ-র মৃত্যু। ঘাসফুল শিবিরের অভিযোগ, এসআইআর আতঙ্কের জেরেই বরকত শেখের মৃত্যু হয়েছে। মৃতের বয়স মাত্র ৩২ বছর। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। বরকত শেখের বাড়ি কালিয়াচকের চকসেহেরদি গ্রামে।

এনুমারেশন পর্ব শেষ হতে না হতেই তৃণমূলের এক বিএলএ-র মৃত্যু।
এনুমারেশন পর্ব শেষ হতে না হতেই তৃণমূলের এক বিএলএ-র মৃত্যু।

শুক্রবার সন্ধে ৭টা নাগাদ কালিয়াচক বিডিও অফিসের বাইরে হৃদরোগে আক্রান্ত হন বরকত শেখ। এই আবহে বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রশুল শেখের পরিবর্তে শুধু ‘শেখ’ লেখা ছিল। আর এতেই আতঙ্কিত হয়ে বরকতের মৃত্যু হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, বাবার নামে ভুলের বিষয়টি জানতে পেরে বরকত শেখ দ্রুত বিডিও অফিসে যান।

এদিকে রিপোর্ট অনুযায়ী, ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় মোট ৫৮ লাখ ১৭ হাজার ৮৫১ জনের নাম বাদ পড়তে চলেছে। এছাড়া বিভিন্ন অসঙ্গতির কারণে প্রায় ১.৬৭ কোটি ভোটারের তথ্য যাচাই করার পথে হাঁটতে চলেছে কমিশন। জানা গিয়েছে, ১১ লক্ষ ৯৫ হাজার ২৩১ টি ফর্মে বাবা ও সন্তানের বয়সের ফারাক ১৫ বছরের কম। ৮,৭৭,৭৩৬টি ফর্মে বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ৫০ বছর বা তার বেশি। ৩,২৯,১৫২টি ফর্মে দাদু-দিদার সঙ্গে নাতি-নাতনির বয়সের ফারাক ৪০ বছর বা তার কম। এদিকে প্রায় ৮৫ লাখের ফর্মে বাবার নামে মিল নেই। ২০,৭৪,২৫৬ টি ফর্ম জমা পড়েছে যেখানে ভোটার তালিকায় প্রথমবার নাম তোলার আবেদন করা হয়েছে ৪৫ বছর বা তার বেশি বয়সে।