SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে TMC, আর্থিক সহায়তায় বিশেষ কমিটি অভিষেকের

দলের হাওড়া জেলা নেতৃত্বের তরফে অরূপ চক্রবর্তী এই সফরে থাকবেন।দলীয় সূত্রের খবর, মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোই নয়, বরং তাঁদের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য আর্থিক সাহায্যের বন্দোবস্তও করছে তৃণমূল। এ নিয়ে নবান্ন ও জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছে দল।

Published on: Nov 08, 2025 4:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের কাজ ঘিরে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইতিমধ্যেই একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। প্রতিটি ঘটনার কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়। এমনটাই দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতেই এবার সরাসরি পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। এসআইআর আতঙ্কে প্রাণ হারানো পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ কমিটি গঠন করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিটির সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দেবেন।

SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে TMC, আর্থিক সহায়তায় বিশেষ কমিটি অভিষেকের (PTI )
SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে TMC, আর্থিক সহায়তায় বিশেষ কমিটি অভিষেকের (PTI )

আরও পড়ুন: SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে TMC, আর্থিক সহায়তায় বিশেষ কমিটি অভিষেকের

আজ শনিবার থেকেই এই বিশেষ উদ্যোগের কাজ শুরু হচ্ছে। তৃণমূল সূত্রে জানা গেছে, এদিন রাজ্যের পাঁচটি পরিবারে পৌঁছবেন তৃণমূল নেতৃত্ব। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে সরব হয়েছিল স্থানীয় মানুষ। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধারের পর সুইসাইড নোটে এসআইআর আতঙ্কের ইঙ্গিত মেলে। সেই পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেতা সামিরুল ইসলাম এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। একই দিনে টিটাগড়ে মৃত কাকলি সরকারের পরিবারের সঙ্গেও দেখা করার কথা তৃণমূল নেতৃত্বের। বিকেল চারটে নাগাদ সেখানে পৌঁছবেন শশী পাঁজা ও তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁদের সঙ্গেও শোকাহত পরিবারটির পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হবে বলে জানা গেছে।

হুগলির ডানকুনি পুরসভার নজরুলপল্লিতে কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন হাসিনা বেগম। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই আতঙ্কেই প্রাণ হারান ষাটোর্ধ্ব এই মহিলা। তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ রাহা। পাশাপাশি শেওড়াফুলিতে মৃত এক মহিলার পরিবারেও পৌঁছবেন তৃণমূল নেত্রী জয়া দত্ত এবং স্থানীয় সংগঠনের সদস্যরা।

এছাড়াও উলুবেড়িয়ার খলিসানি এলাকার বাসিন্দা জাহির মাল, যিনি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ, তাঁর পরিবারের কাছেও পৌঁছবেন তৃণমূলের প্রতিনিধি দল। দলের হাওড়া জেলা নেতৃত্বের তরফে অরূপ চক্রবর্তী এই সফরে থাকবেন। দলীয় সূত্রের খবর, মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোই নয়, বরং তাঁদের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য আর্থিক সাহায্যের বন্দোবস্তও করছে তৃণমূল। এ নিয়ে নবান্ন ও জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছে দল।

উল্লেখ্য, এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপি ভোটার তালিকার শুদ্ধিকরণের অজুহাতে বাংলার বৈধ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। তৃণমূলের দাবি, একজন বৈধ ভোটারের নামও যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, রাজ্যজুড়ে আন্দোলনে নামবে দল। তৃণমূল সূত্রে আরও বলা হচ্ছে, দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের প্রস্তুতিও চলছে। এই অবস্থায় এসআইআর-সংক্রান্ত আতঙ্কে প্রাণ হারানোদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল।

News/Bengal/SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে TMC, আর্থিক সহায়তায় বিশেষ কমিটি অভিষেকের