TMC Worker Dead in Infight clash: ছাগল চড়ানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে! মৃত এক বৃদ্ধ
লাভপুরের কুসুমগরিয়া গ্রামে এই ঝামেলার সূত্রপাত গত বুধবার সকালে। ছাগল চড়ানো নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে আসে পুলিশ। তবে অভিযোগ, পুলিশের সামনেই চলে মারামারি।
ছাগল চড়ানো নিয়ে গোষ্ঠী সংঘর্ষের মাঝে মৃত্যু এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। মৃত ব্যক্তির নাম আবদুল রহমান মল্লিক, বয়স ৬৫ বছর। এদিকে সংর্ষে লিপ্ত দুই গোষ্ঠীই তৃণমূল কংগ্রেসের বলে জানা গিয়েছে। এই আবহে লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষেই জখম হয়েছিল একাধিক ব্যক্তি। জখমদের মধ্যে অন্যতম ছিলেন এই আবদুল রহমান মল্লিক।
ছাগল চড়ানো নিয়ে গোষ্ঠী সংঘর্ষের মাঝে মৃত্যু এক তৃণমূল কর্মীর।
রিপোর্ট অনুযায়ী, লাভপুরের কুসুমগরিয়া গ্রামে এই ঝামেলার সূত্রপাত গত বুধবার সকালে। ছাগল চড়ানো নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে আসে পুলিশ। তবে অভিযোগ, পুলিশের সামনেই চলে মারামারি। পরে আরও বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে পৌঁছয়। নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে পুলিশ বাহিনী রুটমার্চ করে গ্রামে। সেই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মোট ৬ জন জখম হন। জখম ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার রাতে মৃত্যু হয় সেই বৃদ্ধের।
জানা গিয়েছে, বুধবারের ঝামেলা ছাগল চড়ানো নিয়ে হলেও তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। পঞ্চায়েতের টেন্ডার বণ্টন এবং দাপট বিস্তার নিয়ে টানাপোড়েন এই দুই গোষ্ঠীর মধ্যে। এই আবহে ছাগল চড়ানোর ঘটনায় সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে। এই সংঘর্ষের আবহে গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। যদিও এই ঘটনাকে গোষ্ঠী দ্বন্দ্ব হিসেবে মানতে চাননি তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। তিনি বলেন, 'গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে বিবাদ। দল এর সঙ্গে কোনওভাবে যুক্ত নয়।'
News/Bengal/TMC Worker Dead In Infight Clash: ছাগল চড়ানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে! মৃত এক বৃদ্ধ