WB College Admission Portal Latest Update: কলেজে ভর্তির পোর্টাল খুলছে কবে থেকে? অবশেষে জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, পোর্টাল কার্যত প্রস্তুত এবং এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। এই আবহে এবার জানা গেল কলেজ ভর্তি প্রক্রিয়া শুরুর সম্ভাব্য দিনক্ষণ।

Published on: Jun 12, 2025 1:26 PM IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তবে এখনও কলেজে ভর্তি পোর্টাল খোলেনি। এই নিয়ে পড়ুয়াদের মনে উদ্বেগ রয়েছে। এই আবহে সম্প্রতি বিধানসভায় এই ইস্যুতে মুখ খুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময় তিনি দাবি করেছিলেন, 'কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে।' উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, পোর্টাল কার্যত প্রস্তুত এবং এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। এই আবহে এবার জানা গেল কলেজ ভর্তি প্রক্রিয়া শুরুর সম্ভাব্য দিনক্ষণ। রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী ১৭ জুন স্নাতকে ভর্তির পোর্টাল খুলছে। বিকেল ৪টেয় পোর্টালের উদ্বোধন করা হতে পারে। এবং সেদিন থেকেই পড়ুয়ারা কলেজে ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন পোর্টালের মাধ্যমে। (আরও পড়ুন: ডিএ মামলায় নয়া মোড়, ২৫% বকেয়া মেটাবে না সরকার? নয়া পদক্ষেপ রাজ্যের)

কলেজে ভর্তির পোর্টাল খুলছে কবে থেকে? অবশেষে জানা গেল সম্ভাব্য দিনক্ষণ (Hindustan Times)
কলেজে ভর্তির পোর্টাল খুলছে কবে থেকে? অবশেষে জানা গেল সম্ভাব্য দিনক্ষণ (Hindustan Times)

আরও পড়ুন: ১২০০ BSF জওয়ানকে নিয়ে যেতে নোংরা ট্রেন পাঠাল রেল,সাসপেন্ড আলিপুরদুয়ার ডিভিশনের ৪

অন্যদিকে, কিছু কলেজ কর্তৃপক্ষ আশঙ্কাপ্রকাশ করেছেন, দেরিতে পোর্টাল চালু হলে আবারও ভর্তি শেষে আসন ফাঁকা থেকে যেতে পারে। গত বছর এরকম সমস্যায় পড়তে হয়েছিল। তবে এই আশঙ্কাকে গুরুত্ব দিয়ে নারাজ মন্ত্রী। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, কলেজে ভর্তি প্রক্রিয়ায় দেরি হচ্ছে। যদিও এর আগেও ব্রাত্য এই নিয়ে দাবি করেছিলেন, কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনও দেরি হচ্ছে না। উল্লেখ্য, এর আগে গত বছর ১৯ জুন শুরু হয়েছিল কলেজে ভর্তি প্রক্রিয়া। তবে এই আবহে গত শিক্ষাবর্ষে প্রায় নভেম্বর পর্যন্ত কলেজগুলিতে ভর্তি নেওয়া হয়েছিল। এর জেরে পড়ুয়াদের সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছিল। যদিও ব্রাত্য বসুর বক্তব্য, 'কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হয়ে যাবে। ইউজিসি-র যে গাইডলাইন আছে, সেটা মেনেই সবটা করা হচ্ছে। পোর্টালগুলো রেডি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেটা চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।' (আরও পড়ুন: ইউনুসের প্রেস সচিব ভুলে গেছিলেন ওটা লন্ডন, ঢাকা না! ডাহা মিথ্যা বলে পড়লেন ধরা)

আরও পড়ুন: ভারতকে বেস্টফ্রেন্ড বানাতে চাইলেও… বড় দাবি 'সংঘর্ষ বাঁধাতে চাওয়া' ইউনুসের

ইতিমধ্যেই কিছু বেসরকারি ও সংখ্যালঘু কলেজ নিজেদের অ্যাডমিশন পোর্টাল খুলে দিয়েছে। ফলে সেই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সরকারি এবং সরকার পরিচালিত কলেজগুলোতে তা এখনও হয়নি। মূলত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কিছু জটিলতার কারণে ভর্তি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ছিল। এদিকে কলেজে ভর্তির পোর্টালও চালু হয়নি উচ্চমাধ্যমিকের রেজাল্টের একমাস পরও।