WB School Holiday 2026 List: স্কুলে গরমের ছুটি মাত্র ৬ দিন! আঁতকে উঠল শিক্ষক মহল, পুজোয় কী হবে? রইল তালিকা

আগামী বছরের স্কুলের ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে যথারীতি মোট ৬৫ দিন ছুটি দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ছুটি থাকবে মোট ১৭ দিন।

Published on: Dec 09, 2025 6:57 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী বছরের স্কুলের ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে যথারীতি মোট ৬৫ দিন ছুটি দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ছুটি থাকবে মোট ১৭ দিন। আবার মে থেকে অগস্ট পর্যন্ত ১৫ দিন ছুটি থাকবে। আর ৩৩ দিন ছুটি থাকবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। পুজোয় ছুটি থাকবে ২৫ দিন (রবিবার বাদে)। আর খাতায়কলমে গরমের ছুটি মাত্র ছ'দিন দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে যা গরম পড়ছে, তা আগেভাগেই ছুটি পড়ে যায়। এবারও সেরকম হওয়ার আশঙ্কা আছে।

স্কুলে গরমের ছুটি মাত্র ৬ দিন! আঁতকে উঠল শিক্ষক মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
স্কুলে গরমের ছুটি মাত্র ৬ দিন! আঁতকে উঠল শিক্ষক মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: মোদী ‘বঙ্কিমদা’ বলায় নাকখত দেওয়া উচিত, তোপ মমতার, ছিঁড়ে ফেললেন 'অপমানজনক' কাগজও

৬৫ দিনের জায়গায় ৮৫ দিন ছুটি করার দাবি

সেটা নিয়েই প্রশ্ন তুলেছে শিক্ষক মহল। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে মাত্র ছ'দিন করে দেওয়া হয়েছে। এটা কি বাস্তবসম্মত? বাস্তবে অপরিকল্পিতভাবে হঠাৎ দেড় মাসের বেশি ছুটি দিয়ে দেওয়া হয়। তাই আমরা বারবার দাবি জানিয়ে আসছি, পূর্বের ৮৫টি ছুটি ফিরিয়ে দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট ছুটি ব্যবহার করতে পারবে। এতে পরিকল্পনা মতো পঠন-পাঠন চালানো ব্যাহত হয় না।’

আরও পড়ুন: ব্রিটিশদের তাড়াতে বন্দে মাতরম গাওয়া হত, তখন আপনার পূর্বপূরুষরা কোথায় ছিলেন? মোদীকে নিশানা কংগ্রেসের

আরও কয়েকটি বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ

শুধু তাই নয়, আরও একটি বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষক মহল। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেছেন, ‘চিরাচরিত পদ্ধতিতে মধ্যশিক্ষা পর্ষদের তালিকায় তিনটি দিন ছুটি। আর অথচ পালনীয় বলা হয়েছে। পালনীয় হলে ছুটি কাটা হবে কেন? বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, স্বাধীনতা দিবস গুরুত্ব দিয়ে যদি পালনীয় হয়, তাহলে অসুবিধা কীসের? ছুটি না দিয়ে গুরুত্ব দিয়ে পালন করা হোক। আরও একটি বিষয় আছে। রবীন্দ্র জয়ন্তীর দিন ছুটি দেওয়া হয়েছে! অথচ সেই দিনটি বিদ্যালয়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হত। কয়েক বছর হল গ্রীষ্মাবকাশ পড়ে যাওয়ায় তা পালিত হয় না। কিন্তু পর্ষদ তালিকায় কীভাবে সেই দিনটাকে ছুটি ঘোষণা করল?’

মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ কয়েকটি ছুটি

১) গ্রীষ্মাবকাশ: ১১ মে থেকে ২৬ মে।

২) পুজোর ছুটি: ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকবে।