WB SIR Details Update: এসআইআরে এনুমারেশন পর্বে কোন বিধানসভা কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে?
এসআইআরে এনুমারেশন ফর্ম পর্ব শেষে ৫৮ লাখ নাম বাদ পড়েছে বাংলার ভোটার তালিকা থেকে। অর্থাৎ, প্রায় ৭.৬ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে প্রাথমিক ভাবে। এই আবহে কোন বিধানসভা কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে?
স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআরে এনুমারেশন ফর্ম পর্ব শেষে ৫৮ লাখ নাম বাদ পড়েছে বাংলার ভোটার তালিকা থেকে। অর্থাৎ, প্রায় ৭.৬ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে প্রাথমিক ভাবে। এই আবহে কোন বিধানসভা কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে? জানা গিয়েছে, জোড়াসাঁকো, চৌরঙ্গি, হাওড়া উত্তর, কলকাতা পোর্ট, বালিগঞ্জ, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটায়।
বাংলার কোন বিধানসভা কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে? (HT_PRINT)
রিপোর্ট অনুযায়ী, জোড়াসাঁকো থেকে বাদ পড়েছে ৭২ হাজার ৮৯৯ ভোটারের নাম, অর্থাৎ ৩৬.৮৫ শতাংশ নাম। চৌরঙ্গি কেন্দ্রে বাদ পড়েছে ৭৪ হাজার ৫১০ ভোটারের নাম, অর্থাৎ ৩৫.৪৪ শতাংশ নাম। উত্তর হাওড়ায় বাদ পড়েছে ৬০ হাজার ৪৩৬ ভোটারের নাম, অর্থাৎ ২৬.৯৬ শতাংশ নাম। কলকাতা পোর্টে বাদ পড়েছে ৬৩ হাজার ৭১৭ ভোটারের নাম, অর্থাৎ ২৬.১৭ শতাংশ নাম। বালিগঞ্জে বাদ পড়েছে ৬৫ হাজার ১৬৫ ভোটারের নাম, অর্থাৎ ২৫.৫৪ শতাংশ নাম। শ্যামপুকুরে বাদ পড়েছে ৪২ হাজার ৩০৪ ভোটারের নাম, অর্থাৎ ২৪.০৬ শতাংশ নাম। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বাদ পড়েছে ৫৩ হাজার ৩৬৫ ভোটারের নাম, অর্থাৎ ২৩.৯৬ শতাংশ নাম। বেলেঘাটায় বাদ পড়েছে ৫৬ হাজার ৪৯৩ ভোটারের নাম, অর্থাৎ ২২.৪২ শতাংশ নাম।
এদিকে যে সব বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম ভোটারের নাম কাটা পড়েছে, সেই তালিকায় শীর্ষে আছে বাঁকুড়ার কোতলপুর, সেই কেন্দ্রে বাদ পড়েছে মাত্র ৫ হাজার ৬৭৮ ভোটারের নাম, শতাংশের নিরিখে তা ২.২১। এরপর তালিকায় আছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, সেই কেন্দ্রে বাদ পড়েছে মাত্র ৬ হাজার ৬৫১ ভোটারের নাম, শতাংশের নিরিখে তা ২.৪৬। সবংয়ে বাদ পড়েছে ৬ হাজার ৯৭৬ জনের নাম, যা কি না ২.৫ শতাংশ। করিমপুরে বাদ পড়েছে ৬ হাজার ৫৫৯ জনের নাম, যা কি না ২.৫১ শতাংশ। পটাশপুরে বাদ পড়েছে ৬ হাজার ৪১৮ জনের নাম, যা কি না ২.৫৫ শতাংশ। ভগবানপুরে বাদ পড়েছে ৬ হাজার ৮৫৩ জনের নাম, যা কি না ২.৫৫ শতাংশ। মহিষাদলে বাদ পড়েছে ৬ হাজার ৬৮০ জনের নাম, যা কি না ২.৫৮ শতাংশ। ময়নায় বাদ পড়েছে ৭ হাজার ১০১ জনের নাম, যা কি না ২.৬২ শতাংশ। কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে বাদ পড়েছে ৭ হাজার ২৬৪ জনের নাম, যা কি না ২.৬৯ শতাংশ। চণ্ডীপুরে বাদ পড়েছে ৭ হাজার ১২০ জনের নাম, যা কি না ২.৭২ শতাংশ।
News/Bengal/WB SIR Details Update: এসআইআরে এনুমারেশন পর্বে কোন বিধানসভা কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে?