WB SIR Form Distribution: SIR-র ৫০% ফর্ম বিলি শেষ, ২-৩ দিনেই বাকিটা মেটাতে চায় কমিশন, উঠল সময় বাড়ানোর
ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআরের ফর্ম বিলির মেয়াদ বাড়ানোর দাবি তোলা হল। যদিও সেই দাবি আদৌও মেনে নেওয়া হবে কিনা, তা নিয়ে কমিশনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বরং সূত্রের খবর, যে গতিতে ফর্ম বিলি করা হচ্ছে, তাতে খুশি কমিশন।
এসআইআরের ফর্ম বিলির মেয়াদ বাড়ানোর আবেদন জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘(ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআরের) সমস্ত (এনুমারেশন) ফর্ম বিএলওরা সময় মতো হাতে পাননি। ১১ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ ফর্ম বিলি করা সকলের পক্ষে সম্ভব নয়। আমরা নির্বাচন কমিশনের কাছে ফর্ম বিলি এবং জমা করার সময়সীমা বাড়ানোর দাবি জানাচ্ছি। বেশি ভোটার যুক্ত বুথের বিএলওয়ের সঙ্গে সহযোগী হিসেবে একজনকে দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। নির্বাচন কমিশন এই বিষয়গুলো দেখুক। কমিশনের কাছেও আমরা এই দাবি তুলে ধরছি।’
যদিও সেই দাবি আদৌও মেনে নেওয়া হবে কিনা, তা নিয়ে কমিশনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বরং সূত্রের খবর, যে গতিতে ফর্ম বিলি করা হচ্ছে, তাতে খুশি কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলার ৭.৬ কোটি ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়ার বিষয়ে কমিশন আশাবাদী বলে ওই সূত্রের খবর। যে কাজটা ৪ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত চলার কথা আছে।
মঙ্গলবারের মধ্যেই কাজ শেষের বিষয়ে আশাবাদী কমিশন
এমনিতে কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম পাঁচদিনেই রাজ্যের চার কোটির বেশি ভোটারের কাছে ফর্ম পৌঁছে গিয়েছে। অর্থাৎ ৫০ শতাংশ ভোটারের কাছে ফর্ম চলে গিয়েছে। সেই পরিস্থিতিতে আশা করা হচ্ছে যে রবিবার আরও ১.৫ কোটি থেকে দু'কোটি ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেবেন বিএলওরা। এখন যে গতিতে এগোচ্ছেন বিএলওরা, তাতে সোমবার আরও ৭০-৮০ লাখ ভোটারের হাতে ফর্ম তুলে দেওয়া যাবে। বাকি ৫০ লাখ থেকে এক কোটি ভোটারের কাছে শেষদিন তথা মঙ্গলবার পৌঁছে যাওয়া যাবে বলে আশাবাদী কমিশন।
News/Bengal/WB SIR Form Distribution: SIR-র ৫০% ফর্ম বিলি শেষ, ২-৩ দিনেই বাকিটা মেটাতে চায় কমিশন, উঠল সময় বাড়ানোর