WB SIR Kolkata Voter List Update: এসআইআরে শুধু কলকাতায় বাদ পড়তে পারে কত লাখ ভোটার? মমতার ভবানীপুরে কাঁচি কটা নামে?
এসআইআরে শুধুমাত্র কলকাতা থেকেই প্রায় ৬ লাখ নাম বাদ পড়তে পারে। এর মধ্যে কলকাতা দক্ষিণের চার বিধানসভা থেকে বাদ থেকে পারে ২ লাখের বেশি নাম। এবং কলকাতা উত্তরের ৭টি বিধানসভা থেকে বাদ যেতে পারে ৩ লাখ ৯০ হাজারের নাম।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের এনুমারেশন পর্ব শেষ হয়ে গিয়েছে গত ১১ ডিসেম্বর। এবার রিপোর্ট অনুযায়ী, ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলা খসড়া তালিকায় মোট ৫৮ লাখ ১৭ হাজার ৮৫১ জনের নাম বাদ পড়তে চলেছে। এর মধ্যে নাকি শুধুমাত্র কলকাতা থেকেই প্রায় ৬ লাখ নাম বাদ পড়তে পারে। এর মধ্যে কলকাতা দক্ষিণের চার বিধানসভা থেকে বাদ থেকে পারে ২ লাখের বেশি নাম। এবং কলকাতা উত্তরের ৭টি বিধানসভা থেকে বাদ যেতে পারে ৩ লাখ ৯০ হাজারের নাম।
এসআইআরে শুধুমাত্র কলকাতা থেকেই প্রায় ৬ লাখ নাম বাদ পড়তে পারে। (AFP)
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনে থাকা চারটি বিধানসভা কেন্দ্র- কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ মিলিয়ে মোট ভোটার ছিল ৯ লাখ ৭ হাজার ৪৫৬ জন। তবে এই চার বিধানসভা কেন্দ্রে এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে মাত্র ৬ লাখ ৯১ হাজার ২৫১ জনের। এই আবহে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ২০৭। এর মধ্যে মৃত ভোটার ৫৭ হাজার ৫৫৩, নিখোঁজ ভোটার ৭০ হাজার ৫৮৯, স্থানান্তরিত ভোটার ৮০ হাজার ৬৯২, ডুপ্লিকেট ভোটার ২ হাজার ৮৪৯, অন্যান্য ৪৫২৪। জানা গিয়েছে, শুধুমাত্র ভবানীপুরে বাদ যেতে পারে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম।
এদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্র- চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া মিলিয়ে মোট ভোটার ছিল ১৫ লাখ ৬ হাজার ৩৩৯ জন। তবে এই সাত বিধানসভা কেন্দ্রে এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে মাত্র ১১ লাখ ১৫ হাজার ৭৮২ জনের। এই আবহে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৫৫৭। এর মধ্যে মৃত ভোটার ১ লাখ ১১ হাজার ২১৯, নিখোঁজ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৩২৫, স্থানান্তরিত ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৩৫, ডুপ্লিকেট ভোটার ৪ হাজার ৭১৮, অন্যান্য ১৩ হাজার ৮৬০।
রিপোর্ট অনুযায়ী, এনুমারেশন পর্বে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, শ্বশুর বা শাশুড়িকে বাবা হিসাবে দেখানো হয়েছে। পনেরো বছরেই বাবা, ছয় বা তার বেশি সন্তান থাকা পরিবারের দীর্ঘ তালিকার ঘটনাও সামনে এসেছে এসআইআরে। কমিশনের হাতে এমন ফর্ম এসেছে, যেখানে ভোটারের বাবার নাম পালটে গিয়েছে। আবার ঠাকুরদা অথবা ঠাকুমার সঙ্গে সংশ্লিষ্ট ভোটারের বয়সের ফারাক ৪০ বছরও ছুঁতে পারেনি। কিছু ক্ষেত্রে আবার সন্তানের সঙ্গে বাবা-মায়ের বয়সের পার্থক্য ৫০ ছুঁইছুঁই হয়ে গিয়েছে। সবমিলিয়ে এরকম বিভিন্ন অসঙ্গতির কারণে প্রায় ১.৬৭ কোটি ভোটারের তথ্য যাচাই করার পথে হাঁটতে চলেছে কমিশন।
News/Bengal/WB SIR Kolkata Voter List Update: এসআইআরে শুধু কলকাতায় বাদ পড়তে পারে কত লাখ ভোটার? মমতার ভবানীপুরে কাঁচি কটা নামে?