WB SIR Latest Update: বাংলায় এখনও পর্যন্ত বাদ যেতে পারে কত ভোটারের নাম? SIR নিয়ে নয়া পরিসংখ্যান কমিশনের
রিপোর্টে দাবি করা হল, রবিবাসরীয় সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৭৩। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫।
বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে এখনও পর্যন্ত বাদ যেতে পারে ৫৫ লাখেরও বেশি ভোটারের নাম। রবিবার পর্যন্ত এই তথ্যই জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এরই মধ্যে রাজ্যের ৯০ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ নাকি শেষ হয়ে গিয়েছে। এই আবহে রিপোর্টে দাবি করা হল, রবিবাসরীয় সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৭৩। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫।
বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে এখনও পর্যন্ত বাদ যেতে পারে ৫৫ লাখেরও বেশি ভোটারের নাম।
এছাড়া স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৪৯ হাজার ৬৪৭, নিখোঁজ ভোটার ১০ লক্ষ ৬৯ হাজার ১২৬, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৩০, এবং অন্যান্য ক্ষেত্রে আনকালেক্টবল ফর্মের সংখ্যা ৪৭ হাজার ১০৫। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এখনও একাধিক জেলায় এখনও আনকালেক্টেবল ফর্মের সংখ্যা আপলোড করা হয়নি। এই আবহে এসআইআর প্রক্রিয়া শেষ হতে হতে আনকালেক্টবল ফর্মের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, মূলত চারটি ক্ষেত্রে একটি ফর্ম 'আনকালেক্টবল' থাকে। যদি কোনও ভোটারের মৃত্যু হয়ে থাকে, দ্বিতীয়ত যদি কোনও ভোটারের দুই জায়গায় ভোটার কার্ড থাকে, তৃতীয়ত যদি কোনও ভোটার নিখোঁজ থাকেন এবং চতুর্থ হল যদি কোনও ভোটার পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে যান। এদিকে সম্প্রতি দাবি করা হয়েছিল, চলতি এসআইআর পর্বে রাজ্যের ২২০৮ বুথে কোনও মৃত ভোটার নেই বা কোনও ভোটার স্থানান্তরিত হননি। অর্থাৎ, এই বুথগুলি থেকে কোনও ফর্ম আনকালেক্টবল ছিল না। তবে সেই বুথের সংখ্যা কমে 'সিঙ্গল ডিজিটে' নেমেছে। এর আগে যে তথ্য প্রকাশ্যে এসেছিল, এর মধ্যে মৃত্যুহীন বুথ সবচেয়ে বেশি ছিল দক্ষিণ ২৪ পরগনায়। সেই সেই জেলার ৭৬০টি বুথে নাকি কোনও মৃত ভোটার ছিল না। এরপর জেলা শাসকদের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চায় কমিশন। আর নতুন তালিকা অনুযায়ী, মৃত্যুহীন বুথের সংখ্যা কমেছে হু হু করে।
News/Bengal/WB SIR Latest Update: বাংলায় এখনও পর্যন্ত বাদ যেতে পারে কত ভোটারের নাম? SIR নিয়ে নয়া পরিসংখ্যান কমিশনের