WB SIR Suspicious Details: ১৫ বছরেই বাবা, ৬ জনের পিতা একজনই- SIR করতেই সন্দেহের ‘খনির’ হদিশ! হবে সব যাচাই

পনেরো বছরেই বাবা, ছয় বা তার বেশি সন্তান থাকা পরিবারের দীর্ঘ তালিকা- পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) এনুমারেশন ফর্ম জমা পড়ার কাজ শেষ হওয়ার পরে এমনই সব অসঙ্গতির হদিশ পেল নির্বাচন কমিশন।

Published on: Dec 12, 2025 9:57 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পনেরো বছরেই বাবা, ছয় বা তার বেশি সন্তান থাকা পরিবারের দীর্ঘ তালিকা- পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) ফর্ম জমা পড়ার কাজ শেষ হওয়ার পরে এমনই সব অসঙ্গতির হদিশ পেল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কমিশনের হাতে এমন ফর্ম এসেছে, যেখানে ভোটারের বাবার নাম পালটে গিয়েছে। আবার ঠাকুরদা অথবা ঠাকুমার সঙ্গে বয়সের ফারাক ৪০ বছরও ছুঁতে পারেনি। কোথাও আবার উলটো হয়েছে। সন্তানের সঙ্গে বাবা-মায়ের বয়সের পার্থক্য ৫০ ছুঁইছুঁই হয়ে গিয়েছে। সবমিলিয়ে এরকম বিভিন্ন অসঙ্গতির কারণে প্রায় ১.৬৭ লাখ ভোটারের তথ্য যাচাই করার পথে হাঁটতে চলেছে কমিশন।

১৫ বছরেই বাবা, ৬ জনের পিতা একজনই- SIR করতেই সন্দেহের ‘খনির’ হদিশ! হবে সব যাচাই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
১৫ বছরেই বাবা, ৬ জনের পিতা একজনই- SIR করতেই সন্দেহের ‘খনির’ হদিশ! হবে সব যাচাই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

সন্দেহজনক তথ্যের ‘খনির’ হদিশ!

কমিশন সূত্রে খবর, রাজ্যের ভোটারদের থেকে যে এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে, তাতে একাধিক গুরুত্বপূর্ণ অসংগতি ধরা পড়েছে। কমিশনের নজরে এমন ২৪.২ লাখ ফর্ম এসেছে, যা দেখে মনে হচ্ছে যে একই পরিবারে ছয় বা তার বেশি সন্তান আছে। অর্থাৎ কমপক্ষে ছয়জনের একজনই বাবা। কিন্তু বর্তমান যুগে সেই তথ্যকে যথেষ্ট সন্দেহের চোখে দেখছে কমিশন।

আরও কোন কোন ক্ষেত্রে সন্দেহের জায়গা আছে?

১) বাবা এবং সন্তানের বয়সের পার্থক্য ১৫-রও কম: এরকম ফর্ম পাওয়া গিয়েছে প্রায় ১২ লাখ।

২) দাদু বা ঠাকুমার সঙ্গে নাতি বা পুতিনের বয়সের পার্থক্য ৪০ বছর বা তার কম: এরকম ফর্মের সংখ্যা প্রায় ৩.৩ লাখ।

৩) সন্তানের সঙ্গে বাবা-মায়ের বয়সের পার্থক্য একদিকে যেমন বয়সের ফারাক ১৫-র কম দেখা গিয়েছে, তেমনই কোনও কোনও ক্ষেত্রে বয়েসর ফারাক ৫০-র গণ্ডি পার করে দিয়েছে। এরকম ফর্মের সংখ্যা প্রায় নয় লাখ।

৪) প্রথমবার ভোটার কার্ডে নাম উঠেছে ৪৫ বছর বা তার বেশি বয়সে: এরক এনুমারেশন ফর্মের সংখ্যা নেহাত কম নয়। কমিশন সূত্রে খবর, এরকম ২১ লাখের মতো ফর্ম জমা পড়েছে।

আরও পড়ুন: ২০১৬ সালের SSC ওয়েটিং লিস্ট, যোগ্য প্রার্থীদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

এমনিতে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে ৫৮,১৭.৮৫১ জনের নাম পড়ছে। এখনও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী মঙ্গলবার সেই তালিকা প্রকাশ হওয়ার কথা আছে। আর তার আগে কমিশন সূত্রে সেই সংখ্যাটা উঠে এল।