WB SIR Latest Update: দিল্লির তথ্যের সঙ্গে মিলছে না রাজ্যে পরিসংখ্যান, বাংলায় এসআইআর নিয়ে নয়া আপডেট

কমিশনের আশঙ্কা, এরাজ্যে 'সন্দেহভাজন ভোটারের' সংখ্যা আরও তিনগুণ বেশি হতে পারে। এই আবহে এসআইআর প্রক্রিয়ায় সব তথ্য খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে শুনানি পর্বে এইআরও এবং ইআরও-দের জন্য অ্যাপ আনা হবে বলে জানা গিয়েছে।

Published on: Dec 07, 2025 11:44 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে বাংলা সংক্রান্ত যে 'তথ্য' আছে, তার সঙ্গে নাকি মিলছে না রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত উঠে আসা পরিসংখ্যান। এই আবহে শনিবার বৈঠক হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন এবং দিল্লির আধিকারিকদের। কমিশনের আশঙ্কা, এরাজ্যে 'সন্দেহভাজন ভোটারের' সংখ্যা আরও তিনগুণ বেশি হতে পারে। এই আবহে এসআইআর প্রক্রিয়ায় সব তথ্য খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে শুনানি পর্বে এইআরও এবং ইআরও-দের জন্য অ্যাপ আনা হবে বলে জানা গিয়েছে।

দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে বাংলা সংক্রান্ত যে 'তথ্য' আছে, তার সঙ্গে নাকি মিলছে না রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত উঠে আসা পরিসংখ্যান।
দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে বাংলা সংক্রান্ত যে 'তথ্য' আছে, তার সঙ্গে নাকি মিলছে না রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত উঠে আসা পরিসংখ্যান।

এদিকে রিপোর্ট অনুযায়ী, স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পরে বাংলায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৫৪ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। শনিবার পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে প্রায় ৫৫ লাখ ভোটারের নাম বাদ পড়তে পারে এখনও পর্যন্ত। গতকাল পর্যন্ত রাজ্যে আন-কালেক্টেবল ফর্ম ৫৫ লক্ষ ৩১ হাজার ৪২৩। এর মধ্যে মৃত ভোটার ২৩ লক্ষ ৮১ হাজার ৪৯। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৩১ হাজার ৩৮৪। ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৯৯। এছাড়া অন্যান্য ৪৪ হাজার ৭৫১।

প্রসঙ্গত, মূলত চারটি ক্ষেত্রে একটি ফর্ম 'আনকালেক্টবল' থাকে। যদি কোনও ভোটারের মৃত্যু হয়ে থাকে, দ্বিতীয়ত যদি কোনও ভোটারের দুই জায়গায় ভোটার কার্ড থাকে, তৃতীয়ত যদি কোনও ভোটার নিখোঁজ থাকেন এবং চতুর্থ হল যদি কোনও ভোটার পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে যান। এদিকে সম্প্রতি দাবি করা হয়েছিল, চলতি এসআইআর পর্বে রাজ্যের ২২০৮ বুথে কোনও মৃত ভোটার নেই বা কোনও ভোটার স্থানান্তরিত হননি। অর্থাৎ, এই বুথগুলি থেকে কোনও ফর্ম আনকালেক্টবল ছিল না। তবে সেই বুথের সংখ্যা কমে 'সিঙ্গল ডিজিটে' নেমেছে। এর আগে যে তথ্য প্রকাশ্যে এসেছিল, এর মধ্যে মৃত্যুহীন বুথ সবচেয়ে বেশি ছিল দক্ষিণ ২৪ পরগনায়। সেই সেই জেলার ৭৬০টি বুথে নাকি কোনও মৃত ভোটার ছিল না। এরপর জেলা শাসকদের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চায় কমিশন। আর নতুন তালিকা অনুযায়ী, মৃত্যুহীন বুথের সংখ্যা কমেছে হু হু করে।