WB Voter List Latest Update: খসড়া তালিকায় নেই নাম, ডাক পাননি হিয়ারিংয়েও? এমন ভোটাররা কী করবেন?

যে সকল ভোটারের নাম খসড়া তালিকাতেও নেই, আবার তাঁদের হিয়ারিংয়েও ডাকা হয়নি, তাঁদের কী করতে হবে? এই ক্ষেত্রে নতুন করে ভোটার তালিকায় নিজের নাম তুলতে হবে সেই সংশ্লিষ্ট ভোটারকে। এর জন্য কোন ফর্ম ভরতে হবে?

Published on: Dec 13, 2025 9:33 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসআইআরের এনুমারেশন ফর্মের পর্ব শেষ হয়ে গিয়েছে গত ১২ ডিসেম্বর। এবার আগামী ১৬ ডিসেম্বর রাজ্যে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। এনুমারেশন ফর্ম জমা দিয়েও অনেকেকেই হিয়ারিংয়ে ডাকা হতে পারে। সেই সব ভোটারদের বিষয়ে ভেরিফিকেশনের পরেই নাম উঠবে চূড়ান্ত তালিকায়। তবে যে সকল ভোটারের নাম খসড়া তালিকাতেও নেই, আবার তাঁদের হিয়ারিংয়েও ডাকা হয়নি, তাঁদের কী করতে হবে? এই ক্ষেত্রে নতুন করে ভোটার তালিকায় নিজের নাম তুলতে হবে সেই সংশ্লিষ্ট ভোটারকে। এর জন্য ফর্ম ৬ অ্যানেক্সার ৪ ফিলআপ করতে হবে তাঁকে।

যে সকল ভোটারের নাম খসড়া তালিকাতেও নেই, আবার তাঁদের হিয়ারিংয়েও ডাকা হয়নি, তাঁদের কী করতে হবে? ( Praful Gangurde)
যে সকল ভোটারের নাম খসড়া তালিকাতেও নেই, আবার তাঁদের হিয়ারিংয়েও ডাকা হয়নি, তাঁদের কী করতে হবে? ( Praful Gangurde)

এদিকে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যে সকল ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে, তাদের আধার ছাড়া ১১টি নথির যেকোনও একটি সঙ্গে রাখতে হবে। সেই ১১টি নথি হল - ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস বা এলআইসির নথি; সরকারি কর্মীদের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত নথি বা পরিচয়পত্র, অবসরপ্রাপ্তদের জন্য পেনশনের নথি; জন্মের শংসাপত্র; পাসপোর্ট; মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি; সরকারের থেকে বাড়ি পেয়ে থাকলে সেই সংক্রান্ত নথি বা সার্টিফিকেট; সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র; স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার; ফরেস্ট রাইট সার্টিফিকেট; জাতিগত শংসাপত্র; অসমের নাগরিক হলে এসআরসি নথি।

অপরদিকে এসআইআর-এ এনুমারেশন ফর্মে অনেক ভোটারের তথ্যেই গরমিল থাকতে পারে বলে জানা যাচ্ছে। এই ধরনের ভুল যদি ধরা পড়ে তাহলে কী হবে? রিপোর্ট অনুযায়ী, কেউ যদি এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৭ নম্বর ধারা অনুযায়ী মামলা দায়ের করা হতে পারে তাঁর বিরুদ্ধে। এই বিধানে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া জরিমানাও দিতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় মোট ৫৮ লাখ ১৭ হাজার ৮৫১ জনের নাম বাদ পড়তে চলেছে। এছাড়া বিভিন্ন অসঙ্গতির কারণে প্রায় ১.৬৭ কোটি ভোটারের তথ্য যাচাই করার পথে হাঁটতে চলেছে কমিশন।