WB Waqf Property Digitization Update: বাংলার কটা ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হল কেন্দ্রের 'উমিদ' পোর্টালে? সামনে এল তথ্য

রাজ্যে মোট ওয়াকফ এস্টেট ৮০৬৩ এবং মোট ওয়াকফ সম্পত্তি ৮২ হাজার ৬১৬। এই আবহে খুবই কম সংখ্যক সম্পত্তির নথি নথিভুক্ত করা হয়েছে পোর্টালে। রাজ্যে সর্বাধিক ওয়াকফ সম্পত্তি আছে পূর্ব বর্ধমান জেলায়। সেখানে ১৪ হাজার ৪৪০টি ওয়াকফ সম্পত্তি আছে।

Published on: Dec 09, 2025 9:09 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কেন্দ্রীয় পোর্টাল 'উমিদ'-এ ওয়াকফ সম্পত্তির নথিভুক্ত করার সময়সীমা শেষ হয় গত ৬ ডিসেম্বর। এই আবহে জানা গেল, পশ্চিমবঙ্গে মাত্র ২৩ হাজার ৮৬টি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করা হয়েছে পোর্টালে। উল্লেখ্য, সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ৮.৮ লক্ষ ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেকর্ড তৈরি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গত ৬ জুন চালু করেছিল 'উমিদ' পোর্টাল। প্রসঙ্গত, রাজ্যে মোট ওয়াকফ এস্টেট ৮০৬৩ এবং মোট ওয়াকফ সম্পত্তি ৮২ হাজার ৬১৬। এই আবহে খুবই কম সংখ্যক সম্পত্তির নথি নথিভুক্ত করা হয়েছে পোর্টালে। রাজ্যে সর্বাধিক ওয়াকফ সম্পত্তি আছে পূর্ব বর্ধমান জেলায়। সেখানে ১৪ হাজার ৪৪০টি ওয়াকফ সম্পত্তি আছে। তবে উমিদে নথিভুক্ত করা হয়েছে মাত্র ২ হাজারের কাছাকাছি সম্পত্তি।

রাজ্যে মোট ওয়াকফ এস্টেট ৮০৬৩ এবং মোট ওয়াকফ সম্পত্তি ৮২ হাজার ৬১৬।
রাজ্যে মোট ওয়াকফ এস্টেট ৮০৬৩ এবং মোট ওয়াকফ সম্পত্তি ৮২ হাজার ৬১৬।

কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, ৫ লক্ষ ১৭ হাজার ৪০টি ওয়াকফ সম্পত্তি পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ১৬ হাজার ৯০৫টি সম্পত্তিতে অনুমোদন মিলেছে। তথ্য যাচাইয়ের সময় বাতিল করে দেওয়া হয়েছে ১০ হাজার ৮৬৯টি আবেদন। রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে উত্তরপ্রদেশেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ওয়াকফ সম্পত্তি। সেই রাজ্যে ওয়াকফ সম্পত্তির সংখ্যা মোট ১.৪ লক্ষ। এই আবহে সুন্নি ওয়াকফ বোর্ডের অধীনে থাকা ১.২৬ লক্ষ সম্পত্তির মধ্যে ৮৬ হাজার ৩৪৫ সম্পত্তির নথি আপলোড করা হয়েছে এবং শিয়া ওয়াকফ বোর্ডের ১৫,৩৮৬ সম্পত্তির মধ্যে ৬ হাজার ৪৮৫টি আপলোড করা হয়েছে পোর্টালে। এদিকে কর্ণাটকে ৬৫ হাজার ২৪২টি ওয়াকফ সম্পত্তির মধ্যে ৫৮ হাজার ৩২৪ সম্পত্তির তথ্যই আপলোড করা হয়েছে পোর্টালে। উমিদ পোর্টালে মহারাষ্ট্রের মোট ৬২ হাজার ৯৩৯টি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়েছে।

পশ্চিমবঙ্গে কেন এত কম ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করা হল উমিদ পোর্টালে? কারণ হিসেবে বলা হচ্ছে, গ্রামাঞ্চলের মুতাওয়াল্লিরা (ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপক) কম্পিউটার চালানোর ক্ষেত্রে ততটা পটু নন। পোর্টালটি কেবল ইংরেজিতে রয়েছে, তবে বেশিরভাগ মুতাওয়াল্লি ইংরেজি জানেন না। জমি পরিমাপ ইউনিটের মধ্যে পার্থক্য রয়েছে। বাংলায় এক বিঘার মাপ এবং বিহার-ইউপিতে এক বিঘার মাপ পৃথক। তৃণমূল সরকার বেশ কয়েক মাস ধরে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করতে অস্বীকার করেছিল, পরে প্রশাসন আপলোড শুরু করে। এই নিয়ে অবশ্য রাজ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে কাজ শুরু হলেও তা যৎসামান্যই হয়েছে এখনও পর্যন্ত।