WB-B'desh Border Infiltration: অবৈধবাসীদের বাংলাদেশ ফেরার হিড়িকের মাঝে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশিকে ধরল BSF

নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ধৃতের নাম মনিরুল শেখ। ধৃত মনিরুল বাংলাদেশের মুজিবনগর থানার সোনাপুর মাচাপড়া এলাকার বাসিন্দা।

Published on: Dec 08, 2025 7:46 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বহু বছর ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সীমান্তে ধরা পড়তে দেখা গিয়েছে। তবে বিগত কয়েক দিনে চিত্রটা পুরোপুরি পালটে গিয়েছিল। রাজ্যে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া চলাকালীন বহু অবৈধবাসী বাংলাদেশি নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তে ভিড় জমিয়েছিলেন। এই আবহে কয়েক হাজার বাংলাদেশি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গিয়েছেন। তবে এরই মাঝে, ফের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। এই আবহে বেশ এক বাংলাদেশিকে সম্প্রতি ধরেছে বিএসএফ।

নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

রিপোর্ট অনুযায়ী, নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ধৃতের নাম মনিরুল শেখ। জানা গিয়েছে, প্রতিদিনের মত চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে হৃদয়পুর এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা বাঁশ বাগানের ভিতরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। সেখানে বেশ কয়েকজন যুবক লুকিয়ে ছিল। তাঁরা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। বিএসএফ তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে যায়। তবে মনিরুল ধরা পড়ে। ধৃতকে চাপড়া পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। গতকাল এই মবিরুলকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, ধৃত মনিরুল বাংলাদেশের মুজিবনগর থানার সোনাপুর মাচাপড়া এলাকার বাসিন্দা। কী কারণে এই দেশে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করছিল ধৃত যুবক, তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর থেকেই ক্রমাগত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে পুশ ব্যাক করছে ভারতীয় কর্তৃপক্ষ। যা নিয়ে প্রথমদিকে বেশ আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। তবে এখন সেরকম কোনও আওয়াজ শোনা যাচ্ছে না কাঁটাতারের ওপার থেকে। এছাড়া চোরাচালান নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। বাংলাদেশি পাচারকারীদের ভারতীয় সীমান্তরক্ষীরা গুলি করলে তা নিয়ে আপত্তি রয়েছে ঢাকার। এদিকে নিজেদের দেশের চোরাচালানকারীদের নিয়ন্ত্রণে রাখতে পারে না বাংলাদেশ। শুধু তাই নয়, বিভিন্ন সময় বিজিবির বিরুদ্ধে অভিযোগ ওঠে, টাকা নিয়ে পাচারকারীদের ভারতে অনুপ্রবেশের 'অনুমতি' দেয় তারাই। এই সবের মাঝে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে অনুপ্রবেশকারীরা নিজেরাই ভারত ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে। তবে এরই সঙ্গে ওপার থেকে পাচার এবং অনুপ্রবেশের চেষ্টাও জারি আছে। এই আবহে সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে বিএসএফ।