West Bengal SIR Latest Update: পশ্চিমবঙ্গে এসআইআরে এখনও পর্যন্ত কতজনের নাম বাদ পড়তে পারে? মৃত্যুহীন বুথ কমে...

রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত আনকালেক্টেড এনুমারেশন ফর্মের সংখ্যা ৫২ লাখ ৯৯ হাজার ৬৬৩। মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৩ লক্ষ। কেন্দ্র বদল করেছেন প্রায় সাড়ে ১৮ লক্ষের বেশি ভোটার। আর খোঁজ মেলেনি ৯ লাখ ভোটারের। এছাড়া ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে এমন ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজারের। 

Published on: Dec 05, 2025 8:43 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, রাজ্যে মৃত্যুহীন বুথের সংখ্যা নাকি ২ হাজার ২০৮। তবে সেই সংখ্যাই এবার নেমে গিয়েছে 'সিঙ্গল ডিজিটে'। এদিকে এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রায় ৫৩ লাখ নাম বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত আনকালেক্টেড এনুমারেশন ফর্মের সংখ্যা ৫২ লাখ ৯৯ হাজার ৬৬৩। মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৩ লক্ষ। কেন্দ্র বদল করেছেন প্রায় সাড়ে ১৮ লক্ষের বেশি ভোটার। আর খোঁজ মেলেনি ৯ লাখ ভোটারের। এছাড়া ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে এমন ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজারের। আর মৃত্যুহীন বুথের সংখ্যা ২০৮ থেকে কমে হয়েছে ৭।

Bikaner: Block level officers (BLOs) collect and verify filled enumeration forms of voters as part of the special intensive revision of electoral rolls, in Bikaner, Rajasthan, Thursday, Dec. 4, 2025. (PTI Photo) (PTI12_04_2025_000304B) (PTI)
Bikaner: Block level officers (BLOs) collect and verify filled enumeration forms of voters as part of the special intensive revision of electoral rolls, in Bikaner, Rajasthan, Thursday, Dec. 4, 2025. (PTI Photo) (PTI12_04_2025_000304B) (PTI)

প্রসঙ্গত, মূলত চারটি ক্ষেত্রে একটি ফর্ম 'আনকালেক্টবল' থাকে। যদি কোনও ভোটারের মৃত্যু হয়ে থাকে, দ্বিতীয়ত যদি কোনও ভোটারের দুই জায়গায় ভোটার কার্ড থাকে, তৃতীয়ত যদি কোনও ভোটার নিখোঁজ থাকেন এবং চতুর্থ হল যদি কোনও ভোটার পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে যান। এদিকে সম্প্রতি দাবি করা হয়েছিল, চলতি এসআইআর পর্বে রাজ্যের ২২০৮ বুথে কোনও মৃত ভোটার নেই বা কোনও ভোটার স্থানান্তরিত হননি। অর্থাৎ, এই বুথগুলি থেকে কোনও ফর্ম আনকালেক্টবল ছিল না। তবে সেই বুথের সংখ্যা কমে ৭ হয়েছে। যে তথ্য প্রকাশ্যে এসেছিল, এর মধ্যে মৃত্যুহীন বুথ সবচেয়ে বেশি ছিল দক্ষিণ ২৪ পরগনায়। সেই সেই জেলার ৭৬০টি বুথে নাকি কোনও মৃত ভোটার ছিল না। এরপর জেলা শাসকদের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চায় কমিশন। আর নতুন তালিকা অনুযায়ী, মৃত্যুহীন বুথের সংখ্যা কমেছে হু হু করে।

এদিকে সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল চিঠি পাঠিয়েছেন রাজ্যের বিএলও-দের উদ্দেশে। তাতে বলা হয়েছে, 'এসআইআরে বিএলও-দের ইচ্ছাকৃত ভুল ধরা পড়লে কমিশন আইনানুগ ব্যবস্থা নিতে পিছপা হবে না।' এরই মাঝে আবার ৪ ডিসেম্বর ফের একবার সিইও দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে 'বিএলও অধিকার রক্ষা কমিটি'। তৃণমূলপন্থী এই বিএলও-দের দাবি, মৃত বিএলওদের পরিবারের জন্য আর্থিক সাহায্য করতে হবে।